লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জানান, এই বিষয়ে কোনও ধরনের আপোষ করা হবে না।
৭ মে সকাল সাড়ে ৯টায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সারজিস আলম এই মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আপোষহীন।’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন মহলে সাড়া ফেলেছে।
00:01

Comments
Post a Comment