Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ঘনীভূত রাজনৈতিক সঙ্কটের অবসান আগামী মাসেই সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের বৈঠক * বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যেতে পারেন প্রধান উপদেষ্টা শিগগিরই নির্বাচনের রোডম্যাপ

 



ছাত্রদের প্রতিনিধিত্ব করা আরেক উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চেয়ে রাজপথে অবস্থান নেয়। অন্যদিকে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির এই অবস্থানকে চ্যালেঞ্জ করে। তারা পাল্টা কর্মসূচি দিয়ে নির্বাচন কমিশনে বিক্ষোভ করে কমিশন সদস্যদের পদত্যাগ দাবি করে। সেই সাথে বিএনপি সমর্থিত তিন উপদেষ্টারও পদত্যাগ চায় তারা। এই নিয়ে গত কয়েক দিন ধরে পাল্টাপাল্টি রাজনীতি চলে। এই পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একটি শ্রেণি ওঁৎপেতে থাকে। তারা এ বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ আরো উত্তপ্ত করে তোলে এবং পাশাপাশি নানান গুজব ও গুঞ্জন ছড়াতে থাকে। এর মধ্যে যারা নির্বাচন চায় না তারই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি অত্যন্ত সুকৌশলে প্রচার করতে থাকে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যখন তার স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেনÑ প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, তখন এই চক্রান্তকারীরা জাতীয় সরকারের সেই পুরোনো ফর্মুলাকে আবার সামনে নিয়ে আসে। তবে ভারতীয় এ দেশীয় এসব এজেন্টদের এমন কৌশল এখন আর কাজ করবে না। প্রধান উপদেষ্টা নিজেই এখন নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই ঘোষণা সম্ভবত আগামী ঈদের পরপরই আসতে পারে। সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেও এটি এখন স্পষ্ট। যে সব উপদেষ্টা নির্বাচনের বিরুদ্ধে ছিলেন। যারা অন্তত তিন বছর ক্ষমতায় থাকার পক্ষে ছিলেন তারাই এখন বলছেন নির্বাচনের কথা। গতকাল এক উপদেষ্টা বলেছেন, আমাদের প্রধান দায়িত্ব হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আমরা সে পথেই অগ্রসর হচ্ছি। নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। এর কোনো পরিবর্তন হবে না।



বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. দিলারা চৌধুরী ইনকিলাবকে বলন, ‘ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করলেই সব সঙ্কটের সমাধান হয়ে যাবেÑ এটি মনে করার কারণ নেই; বরং সঙ্কট আরো তীব্র হবে। তাই তাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তার প্রতি দেশবাসীর অনেক আশা-আকাক্সক্ষা রয়েছে। তিনি একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব দিয়ে যাবেনÑ এটিই দেশবাসীর প্রত্যাশা। আমি মনে করি, তিনি তাই করবেন।’ বর্তমান সঙ্কট উত্তোরণে বেগম খালেদা জিয়া কোনো ভূমিকা রাখতে পারেন কি-না, জানতে চাইলে দিলারা চৌধুরী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন গোটা দেশবাসীর আশা-ভরসার প্রতীক। তিনি লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এখন সম্পূর্ণ বিশ্রামে আছেন। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা যদি তার বাসায় দেখা করতে যান তাহলে সেটি হবে রাজনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ। পাশাপাশি তিনি তার সাথে একান্তে আলোচনা করে বর্তমান সঙ্কটের একটি উত্তম সমাধানও পেতে পারেন বলে আমি মনে করি।’


কবি ও চিন্তক ফরহাদ মজহার গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ‘ভুল করেছেন’। পদত্যাগ করা হবে ড. ইউনূসের ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী। কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।

শুধু রাজনৈতিক বিশ্লেষকরাই নন, রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা পদত্যাগ করুকÑ এমনটি চায় না। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পদত্যাগ কোনো সমাধান নয়। বিদ্যমান পরিস্থিতিতে যত দ্রুত নির্বাচন ও নির্বাচিত সরকার হবে ততই অস্থিরতা কমে আসবে। বর্তমানে দেশ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে দিন পার করছে। সরকার নির্বাচনের পথে যত দ্রুত হাঁটবে তত তাড়াতাড়ি অস্থিরতা মুক্ত হবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চাই না। আমরা আশা করব, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি বিষয়টি অনুধাবন করবেন। অতি শিগগিরই জাতির আকাক্সক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তিনি স্পেসিফিক ঘোষণা করবেন।

অন্যদিকে এবি পার্টি গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছে, রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সঙ্কট ও জটিল পরিস্থিতিতে ড. ইউনূসের পদত্যাগ নয়; বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছাতে হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...