Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

কাঁপছে আমেরিকা! ট্রাম্পের হামলার জবাবে পাল্টা হামলা চালালো ইরান!

 



মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী দখলদার ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়ে যে হুংকার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ২৪ ঘন্টা না যেতেই তা যেনো ধূলোয় মিশে গেছে এখন। ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে আমেরিকার চালানো সেই হামলার জবাবে এবার পাল্টা হামলা চালিয়ে ট্রাম্পের কলিজায় কাঁপন ধরিয়ে দিলো ইরান।


তেহরান ভিত্তিক বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবী অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো ভয়াবহ বিমান হামলার জবাবে ইরান আজ ভোররাতে যুক্তরাষ্ট্রের বাহরাইনে অবস্থিত ৫ম নৌবহরের ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এতে রীতিমতো গুঁড়িয়ে দেওয়া হয়েছে মার্কিন রণতরী এমনটিই বলছে ইরানী প্রশাসন।বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ইহুদিবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মুখে বলেছিলেন আগামী দুই সপ্তাহের মধ্যে জানাবেন ইরান-ইসরায়েল সংঘাতে জড়াবেন কি না বা ইরানে সরাসরি হামলা চালাবেন কি না? কিন্তু এরপরও দুই দিন না যেতেই ইরানে ন্যক্কারজনক হামলা চালিয়ে বসেন আমেরিকার সেনারা। বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে চালানো সেই হামলাকে সফল বলে দাবী করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইরান বলছে মার্কিন হামলার আগেই সরিয়ে নেওয়া হয় সমস্ত পারমাণবিক সরঞ্জাম।

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী দখলদার ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়ে যে হুংকার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ২৪ ঘন্টা না যেতেই তা যেনো ধূলোয় মিশে গেছে এখন। ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে আমেরিকার চালানো সেই হামলার জবাবে এবার পাল্টা হামলা চালিয়ে ট্রাম্পের কলিজায় কাঁপন ধরিয়ে দিলো ইরান।


তেহরান ভিত্তিক বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবী অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো ভয়াবহ বিমান হামলার জবাবে ইরান আজ ভোররাতে যুক্তরাষ্ট্রের বাহরাইনে অবস্থিত ৫ম নৌবহরের ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এতে রীতিমতো গুঁড়িয়ে দেওয়া হয়েছে মার্কিন রণতরী এমনটিই বলছে ইরানী প্রশাসন।



বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ইহুদিবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মুখে বলেছিলেন আগামী দুই সপ্তাহের মধ্যে জানাবেন ইরান-ইসরায়েল সংঘাতে জড়াবেন কি না বা ইরানে সরাসরি হামলা চালাবেন কি না? কিন্তু এরপরও দুই দিন না যেতেই ইরানে ন্যক্কারজনক হামলা চালিয়ে বসেন আমেরিকার সেনারা। বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে চালানো সেই হামলাকে সফল বলে দাবী করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইরান বলছে মার্কিন হামলার আগেই সরিয়ে নেওয়া হয় সমস্ত পারমাণবিক সরঞ্জাম।


তেহরানের গণমাধ্যম সূত্রে ইরানের হামলার বিষয়ে জানা যায়, বাহরাইনের রাজধানী মানামার পার্শ্ববর্তী এনএসএ বাইরাইন ঘাঁটির কাছে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় সকাল ৪টা ২০ মিনিটের দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে ধোঁয়ার কুণ্ডলী ও সাইরেন বাজতেও শোনা গেছে।


ইরানি ইসলামি রেভল্যুশনারি গাড আইআরজিসি দাবি করেছে, তারা দুইটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন স্কোয়াড্রন ব্যবহার করে “মারাত্মক প্রতিশোধ” নিয়েছে। যদিও পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে হামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানায়নি। তবে বাহরাইনের ঘাঁটির চারপাশে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা যাচ্ছে।ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে হঠাৎ করেই আমেরিকার ঢুকে পড়া আর ইরানে হামলা চালানো এরপর আবার ইরানের পাল্টা হামলা, সব কিছু মিলে যেনো টালমাটাল এখন পুরো বিশ্ব। 



এমন চলতে থাকলে যে কোন সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বিশ্বের পরাশক্তি সব দেশগুলো, এমনটিই মনে করছেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে রাশিয়া-চীন ও উত্তর কোরিয়ার মত পরাশক্তির ইরানের পক্ষে অবস্থান নেওয়া বিষয়টি তুলে ধরেন বিশেষজ্ঞ মহল।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...