যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা ‘সবার জন্য অত্যন্ত বিপজ্জনক’ হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত থাকাকালীন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
শনিবার (২১ জুন) ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন আব্বাস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের
By
নিউজ ডেস্ক
June 21, 2025
যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা ‘সবার জন্য অত্যন্ত বিপজ্জনক’ হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত থাকাকালীন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
শনিবার (২১ জুন) ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন আব্বাস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আরও পড়ুনঃ ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের
আব্বাস আরাগচি বলেন, এটা স্পষ্ট যে, যখন আমাদের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের বোমাবর্ষণের শিকার হচ্ছে, তখন আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যেতে পারব না।
এ সময় তিনি ‘কূটনীতিতে ফিরে আসার জন্য’ ‘আগ্রাসন’ বন্ধ করার আহ্বান জানান।
এর আগে গতকাল শুক্রবার (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর জন্য এই সফর কূটনীতির সম্পর্কের সূচনা হিসেবে দেখা হচ্ছে
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment