Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ইরান অপরাজেয় জাতি, হারানো অসম্ভব’— যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধানের কড়া বার্তা

 



লেবাননের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ সৃষ্টির চেষ্টা ‘ভিত্তিহীন অজুহাত’ মাত্র। তাঁর মতে, আন্তর্জাতিক আইনের আওতায় ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনার পূর্ণ অধিকার রাখে।


বৃহস্পতিবার এক বিবৃতিতে কাসেম ইরানের প্রতি হিজবুল্লাহর নিঃশর্ত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বিশ্বের সকল স্বাধীনতাকামী জাতিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, যা ইরানি জনগণের কল্যাণ ও উন্নয়নে সহায়ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এসব চাপ অযৌক্তিক এবং ব্যর্থ প্রয়াস।’ তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন এবং নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন ট্রিটি (NPT) অনুযায়ী ইরানের এ কর্মসূচির বৈধতা রয়েছে।কাসেমের দাবি, ইরান এখন বিশ্বের নিপীড়িতদের পক্ষের প্রতিরোধের প্রতীক, বিশেষ করে ফিলিস্তিন ও জেরুজালেম (কুদস) মুক্তির সংগ্রামে। গত ৪৬ বছরে নানা ধরনের নিষেধাজ্ঞা ও আগ্রাসনের মধ্যেও ইরানের স্থিতিশীল অবস্থান প্রমাণ করে দেয় তার অভ্যন্তরীণ শক্তি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বের দৃঢ়তা।


তিনি খামেনিকে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন। কাসেম বলেন, ‘এ ধরনের আক্রমণ শুধু ইরানের নয়, বরং সমগ্র অঞ্চল ও বিশ্বের স্বাধীনতাকামী জনগণের ওপর আঘাত।’সাবধান করে দিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এসব তৎপরতা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং শেষ পর্যন্ত তা তাদের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’


হিজবুল্লাহর এই নেতা স্পষ্ট ভাষায় বলেন, ইরানের স্বাধীনতা ও ন্যায়সংগত অধিকারের প্রশ্নে তাদের অবস্থান কখনো নিরপেক্ষ হবে না। ‘আমরা সবসময় ইরানের পাশে থাকব,’—এই বার্তা দিয়ে তিনি সকল স্বাধীনতাকামী জাতিকে আহ্বান জানান যেন তারা ‘অহংকারী শক্তির ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়।’বক্তব্যের শেষ অংশে কাসেম দৃঢ় কণ্ঠে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কখনোই ইরানি জনগণ বা এর প্রতিরক্ষা বাহিনীকে পরাজিত করতে পারবে না। অতীত অভিজ্ঞতা প্রমাণ করে—এই জাতিকে পরাস্ত করা সম্ভব নয়। সমস্ত চাপের মুখেও ইরানের প্রতিরোধ চলতে থাকবে।’


এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইরানি কর্মকর্তারা বারবার জানিয়েছেন—তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং তারা কখনোই পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে হাঁটতে চান না।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...