Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

জামায়াতকে একবারের জন্য ক্ষমতায় পাঠান- দেশবাসীকে নায়েবে আমির

 



জামায়াতে ইসলামীকে একটি বারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।


শুক্রবার লালমনিরহাটে ২ দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


জনগণের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না হলে পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নয়।তিনি বলেন, ‘সমাজকে পবিত্র করতে হলে সমাজ থেকে দুর্নীতি, সুদ, ঘুস, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজিসহ সব প্রকার হারাম কাজ বন্ধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে কুরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আর তাই জামায়াতে ইসলামীকে একটি বারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মুজিবুর রহমান বলেন, দেশবাসীর প্রত্যাশা আগে বিচার ও প্রয়াজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে পরে জাতীয় নির্বাচন দিতে হবে। ২০১৪ সালে আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে নিজের ভোট নিজে দিয়েছে ও অন্যের ভোটও নিজে দিয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে দিয়েছে এবং ২০২৪ সালে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে।


অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা নিজেরাও চাই না অন্তর্বর্তী সরকার আমাদের পক্ষে থাকুক। আর এটাও চাই না অন্য কারো পক্ষ নিক। আমরা চাই, একটি ঐতিহাসিক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন; আর সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করতে আমরা প্রস্তুত।জেলা জামায়াত আয়োজিত জেলা আমির অ্যাডভোকেট মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং লালমনিরহাট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সঞ্চালনায় ১৯ ও ২০ জুন স্থানীয় আল আরাফা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সদস্যদের (রুকন) উদ্দেশে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুনিয়ার সফলতার সঙ্গে সঙ্গে আমাদেরকে আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে। আখিরাতের সফলতাই আমাদের জন্য চূড়ান্ত সফলতা।


শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, সাবেক জেলা আমির অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রভাষক হারুন অর রশীদ, লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, শ্রমিক কল্যাণের জেলা সভাপতি রেনায়েল আলমসহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...