লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া দুর্ঘটনায় ১৭১ জন আহত হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এদিকে নিখোঁজ থাকা মাইলস্টোন স্কুলের বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমার খোঁজ মিলেছে।
তবে জীবিত নয়, সিএমএইচে মিলেছে তার মরদেহ।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাতেমার বাবা সাংবাদিক লিয়ন মির। তিনি বলেন, ‘আমার মেয়ে আর নেই। তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে।
এর আগে দুপুরের দিকে মাইলস্টোন স্কুলের বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা নিখোঁজ রয়েছে বলে জানান বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার লিয়ন মির। পরে সামরিক হাসপাতালে শিশুটির মরদেহ পাওয়া গেছে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment