Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

নামেই বিএনপি, ‍মূলত জামায়াত ঘেঁষা ফয়জুল হক!

 



ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নৃশংসতার সঙ্গে জড়িত থাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অনেকেই আবার মর্মাহত হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন ড. ফয়জুল হকের বিএনপি ছাড়ার ঘোষণা।


শনিবার (১২) নিজেকে মালয়েশিয়া বিএনপির সহসমাজকল্যাণ সম্পাদক দাবি করে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তার এই ঘোষণার নিজ এলাকা ঝালকাঠিতে ব্যাপক আলোচনা হচ্ছে।


স্থানীয় অনেক নেতা জানেনই না, ড. ফয়জুল হক যে বিএনপি করেন। জামায়াতের সঙ্গে তার সখ্যতা রয়েছে দাবি করে অনেকেই আবার প্রমাণসহ ফেসবুকে ছবি পোস্ট করেছেন। 

শুধু তাই নয়, জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গেও ড. ফয়জুল হকের একান্তে ছবি ও জামায়াত আমিরকে ফুলেল শুভেচ্ছা জানানোর ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেনের ভাষ্যমতে, ৩০ বছর ধরে বিএনপির রাজনীতি করি। অথচ, ওনি (ফয়জুল হক) যে বিএনপি করেন জানিই না। তাকে সবাই কায়েদ সাহেব হুজুরের নাতি হিসেবে চিনে। হঠাৎ করে বিএনপি থেকে তার পদত্যাগের কথা জানতে পেরে অবাক হয়েছি। 


ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন গণমাধ্যমকে বলেন, ফয়জুল হক দলের কেউ হলে তো চিনতাম। তার কোনো ভূমিকা দেখিনি। জামায়াতের লোকজনের সঙ্গে ফয়জুল হকের সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে জেলা জামায়াতের শীর্ষ একজন নেতার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানাতে পারবো।এদিকে, বিএনপির নেতা দাবি করে পদত্যাগ করা ফয়জুল হকের ফেসবুক ঘেটে দেখা গেছে, ঝালকাঠি-১ আসনের প্রার্থী হওয়ার আগাম একাধিক পোস্ট নজরে এসেছে। তবে, সাম্প্রতিক যেসব পোস্টার তিনি প্রকাশ করেছেন সেখানে কোনো দলের নাম কিংবা প্রতীক অথবা দলের শীর্ষ নেতাদের ছবি দেখা যায়নি।


যদিও ঝালকাঠির একাধিক বিএনপি নেতাকর্মীর ভাষ্য, ফয়জুল হক জামায়াত থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। জেলা জামায়াতের সবশেষ সমাবেশেও তিনি অংশ নিয়েছেন। তবে, বিএনপির কোনো কর্মসূচিতে তাকে সেভাবে দেখা যাওয়ার তথ্য মেলেনি।রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশার বিষয়ে ড. ফয়জুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ২০১৫ সালের ৪ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মালয়েশিয়া বিএনপির কমিটির প্রেস রিলিজ পাঠান। যেই তালিকার ৪০ নম্বরে সহ-সমাজকল্যাণ সম্পাদকের জায়গায় ফয়জুল হক নাম রয়েছে।


এছাড়া ২০২১ সালে করোনার সময় তারেক রহমানের পক্ষ থেকে এলাকায় করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণের একাধিক ছবি পাঠান তিনি।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...