লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হয় নাই, অথচ এখনি পিআর পিআর করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে একটি দল।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে ‘জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতি’ বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যেখানে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে জনগণ অভ্যস্ত না, সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে আদৌও কি সরকার গঠন সম্ভব?
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে, তারাই পিআর পিআর করে চিল্লাছেন।দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াত আমিরের
এসময় গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গত ৫ আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন সবাই আলাদা হয়ে গেলাম। জামায়াত-বিএনপি-এনসিপি বিভক্ত হয়ে গেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লে, দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় সেদিকে সকল রাজনৈতিক দলকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচন যতো সামনে আসবে, গুজব ও অপপ্রচার তত বেড়ে যাবে। আসন্ন নির্বাচনে এআই ও গুজব মোকাবিলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment