লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
রাশিয়ার আমুর অঞ্চলে ৫০ আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় এটি তার গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে।
ইন্টারফ্যাক্স এবং শট সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার সুদূর পূর্বে প্রায় ৫০ জন যাত্রী বহনকারী একটি An-24 যাত্রীবাহী বিমানের সাথে রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়শট জানায়, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় গন্তব্যস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে।।

Comments
Post a Comment