জুলাইয়ের ছাত্র আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি চালানো ও ‘প্রাণঘাতি অস্ত্র ব্যবহারের’ নির্দেশ নিজেই দিয়েছিলেন শেখ হাসিনা। এমন তথ্য উঠে এসেছে সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও বার্তায়। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি অডিও এখন ভাইরাল। এর আগে বিবিসির এক অনুসন্ধানেও উঠে আসে, আন্দোলন দমাতে লেথাল ওয়েপন (প্রাণঘাতি অস্ত্র) ব্যবহারের নির্দেশ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই আসে। সেই নির্দেশনার অডিওর সত্যতাও মিলেছে—যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়: ‘আমি নির্দেশনা দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে।’
বুধবার (১৬ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নিজের ফেসবুক আইডিতে এমন একটি অডিও শেয়ার দেন। নিচে অডিওটির তাদের কথপোপকথনের অডিওটি হুবহু উল্লেখ করা হলো-
শেখ হাসিনা: আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকবে। ঠিক আছে, এখন তোমরা অন্য ইয়ে খুঁজতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি। আর হেলিকপ্টার ইয়ে মানে কয়েক জায়গায়।
ফজলে নূর তাপস: তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে।

Comments
Post a Comment