Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছিলাম, দিল্লির দাসত্ব করার জন্য নয়: মামুনুল হক

 



বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ‘আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছিলাম, দিল্লির দাসত্ব করার জন্য নয়। ২০২৪ সালের আগস্টে আবার দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, ওয়াশিংটনের দাসত্বের জন্য নয়।’


শনিবার (১৯ জুলাই) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শাপলা চত্বর, পিলখানা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।


ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে আল্লামা মামুনুল হক বলেন, ‘আপনি অল্প সময়ের মেহমান। দেশের অভ্যন্তরীণ ও প্রবাসী ভোটাররা যেন অবাধ, শান্তিপূর্ণ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, সে ব্যবস্থা করুন। পাশাপাশি মানবাধিকার কমিশন নামে কোনো রাষ্ট্রীয় বেহায়াপনা এজেন্ডা বাস্তবায়ন এবং পশ্চিমা শক্তির দোসরদের কাছে দেশকে তুলে দেওয়ার চেষ্টা করলে তার ফল ভালো হবে না, যা দেশের তাওহিদি জনতা মেনে নেবে না।’বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল অংশগ্রহণকারীদের উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ছাত্র ভাইদের সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতা করব, কিন্তু তা যেন পারস্পরিক হানাহানিতে না পরিণত হয়। কেউ যদি ফ্যাসিবাদী অপশক্তিকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলব।’


আল্লামা মামুনুল হক আরও বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৬ বছরে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পালিয়ে গিয়ে ভারতের সঙ্গে ষড়যন্ত্র করছে। কেউ যদি ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলার মাটিতে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা জনগণকে নিয়ে তা প্রতিহত করব।’


তিনি বলেন, ‘শাপলা চত্বর, পিলখানা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। খেলাফত আন্দোলনের মাধ্যমে আমরা দেশে নতুন গণজাগরণ সৃষ্টি করতে চাই।’ভবিষ্যৎ লক্ষ্যের কথা উল্লেখ করে আল্লামা মামুনুল হক বলেন, ‘আমরা খেলাফত মজলিসকে একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আলেম সমাজকে শক্তিশালী করতে হবে। দেশের স্বাধীনতা নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না। আমাদের সংগ্রাম রাজনৈতিক নয়, এটি ইসলামী মূল্যবোধ ও তাওহিদের লড়াই।’


বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি মাহমুদ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম ও কেন্দ্রীয় ছাত্র মজলিস সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।


সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহ মুত্তালিবের সঞ্চালনায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মানসুরুর রহমান খান, জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম ফয়েজী, সহ-সভাপতি হাফেজ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম সরকার, ইমাম-ওলামা পরিষদের জেলা সভাপতি মুফতি মাহমুদুল হাসান কাসেমী, গোবিন্দগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, ইমাম-ওলামা পরিষদের সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন, জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. আইয়ুব বিন উসামা, বাংলাদেশ যুব মজলিস ও সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহা. আখতারুজ্জামান তারেক।পরে আল্লামা মামুনুল হক গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মুফতি মাহমুদ আল মামুন, গাইবান্ধা-২ (সদর) আসনে হাফেজ আব্দুল মজিদ, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মাওলানা শাহ আলম ফয়েজী, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মাওলানা সাইফুল ইসলাম ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মুফতি আবু ইউসুফ।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...