Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

সমাবেশে জামায়াত আমিরের অসুস্থতা দেখে হাত তুলে মোনাজাতে ধরেন সারজিস

 





রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তবে কিছু সময় পর উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি। পড়ে যাওয়ার পর আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান এবং পরে বসেই বক্তব্য দিতে থাকেন।


তবে আমির যখন প্রথমবার পড়ে যান তখন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্জলের মুখ্য সংগঠক সারজিস আলম হতভম্ব ও চিন্তিত হয়ে পড়েন এবং হাত তুলে মোনাজাত ধরেন। এ মুহূর্তের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সারজিসের এ কাজটিকে নেটিজেনরা সাধুবাদ জানাচ্ছেন।


ভিডিওতে দেখা যায়, শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বক্তৃতা দেওয়া অবস্থায় জামায়াত আমির অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা পেছন থেকে দৌড়ে এসে তাকে ধরে তুলেন এবং উপস্থিত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন। এসময় পেছন থেকে সারজিস আলমও জামায়াত আমিরের দিকে এগিয়ে আসতে থাকেন এবং যখন দেখলেন সেখানে নেতাকর্মীদের ভিড় জমে গেছে তখন ভিড়ে প্রবেশ না করে তিনি পেছনের দিকে একপাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত ধরে অসুস্থ আমিরের সুস্থতার জন্য দোয়া করতে থাকেন। একটু পর জামায়াত আমির আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলে সারজিস তার মোনাজাত শেষ করেন।এ কাজের জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন সারজিস আলম। তার মোনাজাত সংবলিত ভিডিওটি ফেসবুকে পোস্ট করে আবু সালেহ মুসা নামে একজন লেখেন, ‘জামায়াতের আমির যখন পরে গেলেন তখন সারজিসও দৌড়ে কিছুটা সামনে আসেন। পরে একদম কাছাকাছি না আসতে পারায় পিছনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে ছিলেন। ছোট ছোট বিষয়গুলোও হয়ত রাজনৈতিক সৌন্দর্য এবং ব্যক্তিত্বের পরিচয়।’


চৌধুরী খোরশেদ আলম রনি ফেসবুকে লেখেন, ‘ছোট ছোট বিষয়গুলোও হয়ত রাজনৈতিক সৌন্দর্য এবং ব্যক্তিত্বের পরিচয় বহন করে। সহনশীল রাজনীতির সৌন্দর্য এখানেই। মতবিরোধ থাকবে, তবে সবার আগে থাকবে উদারতা, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।’এদিকে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার পর সারজিস আলম তার জন্য দোয়া চেয়ে নিজ ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টও দেন। পোস্টে সারজিস লেখেন, ‘আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।’


তার পোস্টে এবি জুবাইর নামে একজন মন্তব্য করে লেখেন, ‘জামায়াতের আমীরের আশু সুস্থতা কামনা করছি। জীবনের শেষভাগে এসেও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মানুষটা। তার অসুস্থতা নিয়েও যারা মকারি করছেন তাদের মানসিক সুস্থতা কামনা করছি। সত্যি বলতে কিছু বোকাচন্দ্ররে দেখলেই মনে হয় আল্লাহ এরে পাঠাইছেই মানুষের ধৈর্য পরীক্ষা করার জন্য। জামায়াতের আমীরের বয়স বর্তমানে ৬৬ প্লাস। এরকম বয়োজ্যেষ্ঠ এই মানুষটার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া নিয়েও একটা গ্রুপ ট্রোল করছে! মকারি করছে!’মো. জহির রায়হান রিপন নামের একজন মন্তব্য করেন, ‘সুস্থতা ,অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে,,,যারা ট্রল করছে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে।। সুস্থতা কামনা করছি।’


মো. আবদুল করিম লেখেন, ‘৫ আগস্টের পর থেকে উনি সবচেয়ে বেশি পরিশ্রম করছে রাজনীতিবিদ দের মধ্যে। তার সুস্থতা কামনা করতেছি।’

রেদওয়ান রাকিব নামের একজন মন্তব্য করেন, ‘এই বয়সেও লোকটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জেলায় জেলায় ঘুরে সমাবেশে বক্তৃতা দিচ্ছে। আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক।’


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...