Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ব্রেকিং নিউজ: হরতালের ডাক দিয়েছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের চার সংগঠন

 



গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের চারটি সংগঠন—যেগুলোর সব ধরনের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।স্কুলের বই


যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ—এই চার সংগঠন শনিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে হরতালের কর্মসূচি ঘোষণা করে।


বিবৃতিটি আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর নিজ নিজ ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে, পাশাপাশি সংবাদমাধ্যমেও পাঠানো হয়।


বুধবার গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


এনসিপির অভিযোগ, তাদের সমাবেশস্থল এবং গাড়িবহরে জয়বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়েছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা।ব্রেকিং নিউজ: হরতালের ডাক দিয়েছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের চার সংগঠন

By

Rakib

July 20, 2025


গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের চারটি সংগঠন—যেগুলোর সব ধরনের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।স্কুলের বই


যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ—এই চার সংগঠন শনিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে হরতালের কর্মসূচি ঘোষণা করে।


বিবৃতিটি আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর নিজ নিজ ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে, পাশাপাশি সংবাদমাধ্যমেও পাঠানো হয়।


বুধবার গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


এনসিপির অভিযোগ, তাদের সমাবেশস্থল এবং গাড়িবহরে জয়বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়েছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা।


আরও পড়ুনঃ ‘আমার ছেলেকে কি এনে দিতে পারবে?, কান্নায় ভেঙে পড়লেন দীপ্ত সাহার মা

অন্যদিকে, আওয়ামী লীগের চার সংগঠনের দাবি, গোপালগঞ্জে “নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।”


যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে সংগঠনগুলো ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের বিরোধিতা করে।


এছাড়া তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এই হরতালের ডাক দিয়েছে।


এর আগে, ১৬ ও ১৯ ফেব্রুয়ারিতে যথাক্রমে অবরোধ ও হরতালের কর্মসূচি দিলেও নিষিদ্ধ থাকা সংগঠনগুলোর কোনো নেতাকর্মীকে সেদিন মাঠে দেখা যায়নি।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।


বর্তমানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের কার্যক্রম চলছে।


বিবৃতিতে সংগঠনগুলো দাবি করে, অন্তর্বর্তী সরকার “জোর করে ক্ষমতা দখল করে সন্ত্রাস, সহিংসতা ও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব ছাড়াই ক্ষমতায় বসেছে।”সরকারকে ‘সংবিধান লঙ্ঘনকারী’ ও ‘খুনি-ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তারা বলেছে, আসন্ন “মার্চ টু যমুনা” কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবেই এই হরতাল ডাকা হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সংগঠনের সরব উপস্থিতি থাকলেও মাঝে মাঝে তাদের ঝটিকা মিছিলও দেখা গেছে। এরপর চলতি বছরের ১২ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে।


এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছিল।


২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতেও দেশে কোনো আয়োজন হয়নি; তবে লন্ডনে অবস্থানরত নেতাকর্মীরা সেখানেই সমাবেশ করেছেন। ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে সেখান থেকে দিল্লি থেকে ভাষণ দেন দলের সভাপতি শেখ হাসিনা।


ফেব্রুয়ারিতে হরতালের আগেও অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ দশ দফা দাবিতে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হলেও নেতাকর্মীদের অনুপস্থিতিতে সেসব কর্মসূচি ব্যর্থ হয়।এবার আবারও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চারটি সংগঠন হরতাল ডেকেছে।


এই বিষয়ে নিরাপত্তা প্রস্তুতির ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, “যেকোনো পরিস্থিতিতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকে। যে কোনো হুমকি বা ইস্যুকে গুরুত্ব দিয়ে আমরা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করি। সবকিছু আমাদের কভারেজের মধ্যেই থাকে।”


তিনি আরও বলেন, “প্রতিদিনই আমরা এ ধরনের হুমকি পেয়ে থাকি। যদি কিছু থাকে, তার গুরুত্ব অনুযায়ী আমরা ব্যবস্থা নিই এবং সেই মোতাবেক পরিকল্পনা করি।”


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...