Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

লাশ নিয়ে রাজনীতি কইরেন না’ বলেই যে কারণে কেঁদে ফেললেন রাশেদ সীমান্ত

 



রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার হাসপাতালগুলোয় প্রাথমিকভাবে অনেক শিক্ষার্থীকে নেয়া হয়। কাউকে উত্তরার মনসুর আলি মেডিকেল কলেজেও নেয়া হয়েছে চিকিৎসার জন্য।


বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর আহতদের জন্য রক্তের প্রয়োজন বলে জানানো হয়েছে। এ খবর জানামাত্রই রক্ত দিতে হাসপাতালে ছুটে যান নির্মাতা তপু খান ও ছোটপর্দার আলোচিত অভিনেতা রাশেদ সীমান্ত। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিওতে এসে উৎসুক জনতার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা উত্তরার ওসব রাস্তা পরিহার করেন।Logo

বোনকে উদ্ধার করে আনার ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করলেন ভাই

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতো আজ সোমবার (২১ জুলাই) ক্লাস-পরীক্ষা হচ্ছিল। কিন্তু দুপুর ১টার দিকে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হলে স্তব্ধ হয়ে যায় কোলাহল, ছোট ছোট শিক্ষার্থীদের ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার আর হতাহতদের আর্তনাদে ভারি হয়ে উঠে বাতাস। পুরো এলাকায় শিক্ষার্থীদের অভিভাবক, স্বজনদের ছোটাছুটি, আহাজারিতে শিউরে উঠেছে গোটা দেশ। বীভৎস এই পরিস্থিতি থেকে মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ইউসাকে উদ্ধার করে আনেন তার ভাই রোহান, যিনি একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শী।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বোন ইউসাকে ভর্তি করে দিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রোহান। ঘটনার বর্ণনা দিয়ে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি তখন কলেজে ক্লাসে ছিলাম। ওর ছুটি (ইউসা) হয় ১টায়। আমার ছুটি ১টা ৪০ মিনিটে। কিন্তু যখন বিমান বিধ্বস্ত হয়, তখন আমি আমার বোনকে খুঁজতে শুরু করি। কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি যখন (ক্ষতিগ্রস্ত ভবনে) যাই, তখন দেখি ছোট ছোট বাচ্চারা দুই ভাগ হয়ে আছে, গার্ডিয়ানরা (অভিভাবক) দুই ভাগ হয়ে আছে। অর্ধেক আছে, বাকি অর্ধেক নাই। আমি পাগল হয়ে যাচ্ছিলাম, আমার বোনকে পাচ্ছিলাম না। আমি এদিক-সেদিক দৌড়াচ্ছিলাম। অনেকে ভবনের উপর থেকে ভাঙার চেষ্টা করতেছিল, ভেতরে আগুন জ্বলতেছিল। একপর্যায়ে আমি দেখি, আমার বোন ক্যান্টিনে দাঁড়িয়ে আছে, সে কান্না করতেছিল। ওর হাতে ফোসকা পড়েছে, মাথায় আঘাত লেগেছে। এরপর আমি তাকে উদ্ধার করে (স্থানীয়) হাসপাতালে নিয়ে যাই, সেখানে তারা প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে তারা আমাকে বলল, রোগীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যাও। এরপর আমি আমার বোনকে বার্ন ইউনিটে আনি।’


আরও পড়ুনঃ অনিয়মের সঙ্গে জড়িত ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার

রোহান আরও বলেন, ‘যখন বিমান বিধ্বস্ত হয়, আমি তখন ক্লাসে ছিলাম। শব্দ পেয়েছি, ভেবেছিলাম কোনো চাকার টায়ার ফেটেছে। এরপর যখন দেখি, সব শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি শুরু করেছে, তখন বুঝতে পেরেছি প্লেন বিধ্বস্ত হয়েছে।’


রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির পাইলটসহ কমপক্ষে ১৯ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে। অর্ধশতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে।রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই দুপুর ১টা ৬ মিনিটের দিকে উত্তরার মাইলস্টোনে স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর বিমানটি আছড়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।


বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক শোক বার্তায় তা জানানো হয়েছে। এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...