লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
জামায়াতে ইসলামী বাংলাদেশের খুলনা জেলার দাকোপ থানার সম্মানিত আমীর ছিলেন আবু সাঈদ, যিনি সম্প্রতি দলের জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
আজ মরহুমের কবর জিয়ারত করতে যান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
তিনি সেখানে পৌঁছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আমীর বলেন,
“মরহুম ছিলেন একজন সংগ্রামী, সৎ ও আদর্শবান মানুষ। ইসলামী আন্দোলনের পথে তাঁর অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসীব করুন।”এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা মরহুমের শূন্যতা অনুভব করছেন এবং তার অসম্পূর্ণ কাজকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment