Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ঘরে বসেই জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবি বদলাবেন যেভাবে

 



আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের ছবি অসুন্দর বা অস্পষ্ট? ছবিটি নতুন করে আপলোড করার প্রয়োজন অনুভব করছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি ঘরে বসেই অনলাইনে এনআইডির ছবি পরিবর্তন করতে পারবেন। শুধু ছবি নয়, চাইলে এনআইডির অন্য পুরোনো তথ্যও হালনাগাদ করা যায়। 


এনআইডির ছবি ও তথ্য পরিবর্তনের অনলাইন পদ্ধতি


জাতীয় পরিচয়পত্রের ছবি বা তথ্য হালনাগাদ করতে প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/registration এ যেতে হবে। ওয়েবসাইটে প্রবেশের সময় ফায়ারফক্স ব্রাউজারে ‘This Connection is Untrusted’ লেখা আসতে পারে। সেক্ষেত্রে I Understand the Risks → Add Exception → Confirm Security Exception এ ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে


ঘরে বসেই জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবি বদলাবেন যেভাবে

By

Rakib

August 10, 2025


আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের ছবি অসুন্দর বা অস্পষ্ট? ছবিটি নতুন করে আপলোড করার প্রয়োজন অনুভব করছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি ঘরে বসেই অনলাইনে এনআইডির ছবি পরিবর্তন করতে পারবেন। শুধু ছবি নয়, চাইলে এনআইডির অন্য পুরোনো তথ্যও হালনাগাদ করা যায়। 


এনআইডির ছবি ও তথ্য পরিবর্তনের অনলাইন পদ্ধতি


জাতীয় পরিচয়পত্রের ছবি বা তথ্য হালনাগাদ করতে প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/registration এ যেতে হবে। ওয়েবসাইটে প্রবেশের সময় ফায়ারফক্স ব্রাউজারে ‘This Connection is Untrusted’ লেখা আসতে পারে। সেক্ষেত্রে I Understand the Risks → Add Exception → Confirm Security Exception এ ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে।


আরও পড়ুনঃ ১১তম গ্রেড পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা, কত বাড়বে বেতন?

এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আপনার এনআইডি কার্ডের তথ্য এবং মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড ব্যবহার করে লগইন করতে হবে।


রেজিস্ট্রেশন ধাপসমূহ


১. প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন করুন।

২. মোবাইল নম্বরে পাওয়া এক্টিভেশন কোড দিয়ে লগইন করুন।

৩. তথ্য পরিবর্তনের ফর্ম পূরণ করে প্রিন্ট করুন।

৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে স্ক্যান কপি আপলোড করুন।

৫. প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান করে অনলাইনে জমা দিন।

৬. ‘রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই’ অপশনে ক্লিক করুন।ফর্ম পূরণে প্রয়োজনীয় তথ্য: এনআইডি নম্বর (১৩ সংখ্যার হলে জন্মসালসহ লিখতে হবে, যেমনঃ ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০), জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা (ভোটার হবার সময় যা দিয়েছিলেন), পাসওয়ার্ড (৮ অক্ষরের, বড় হাতের অক্ষর ও সংখ্যা মিলিয়ে; উদাহরণ- NIDhelp2020), ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক। রেজিস্ট্রেশনের পরে মোবাইলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যা নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে। কোড না এলে ‘পুনরায় কোড পাঠান (SMS)’ অপশনে ক্লিক করুন।সফল রেজিস্ট্রেশনের পর লগইন অপশন আসবে। লগইন করতে হবে এনআইডি নম্বর, জন্মতারিখ, পাসওয়ার্ড এবং মোবাইল/ইমেইলের মাধ্যমে পাওয়া ভেরিফিকেশন কোড দিয়ে।


ফর্ম পূরণে জন্য লগইনের পর নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত আপনার সকল তথ্য দেখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী যেকোনো তথ্য হালনাগাদ করতে পারবেন এবং ছবি পরিবর্তনও করতে পারবেন। এই পুরো অনলাইন প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আনুমানিক ৩০ মিনিট।


সূত্র: টেকটিউনস


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...