লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর কথা শুনেছি, প্রেক্ষিত জানি না। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিজওয়ানা হাসান জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহা প্রকল্পের কাজ শুরু হবে। ১০ বছরের জন্য প্রকল্প নেয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্যপরিবেশ উপদেষ্টা বলেন, সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল অথবা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে।
আপনার মতামত লিখুনঃ।

Comments
Post a Comment