Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

চট্টগ্রাম বন্দরে আন্দোলন থামাতে চাঁদা দাবির কথোপকথনের ভিডিও ফাঁস,

 



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপরের দিকে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়।


চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে নিজাম উদ্দিনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না; তা জানতে চাওয়া হয়। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দলের চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়ক মীর আরশাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।এরআগে গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের আন্দোলন থামাতে চাঁদা দাবি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। পরে সেই ভিডিও নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।এরআগে গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের আন্দোলন থামাতে চাঁদা দাবি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। পরে সেই ভিডিও নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।স্থানীয় সূত্র জানিয়েছে, কিছুদিন আগে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ইস্যুতে সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন থামাতে সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ে নিজাম উদ্দিনকে তার ঘনিষ্ঠ জনৈক রিফাতের সঙ্গে চাঁদা আদায় ও চাঁদার অঙ্ক নিয়ে দরকষাকষি করতে শোনা যায়। ওই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।ভিডিওতে দেখা যায়, মোবাইলে রিফাতের মাধ্যমে আন্দোলন থামাতে চাঁদা চান নিজাম। জবাবে রিফাত জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘পাঁচ টাকা’ দিতে চেয়েছে। এ সময় নিজামকে বলতে শোনা যায়, ‘দেখো ১০ টাকা নিতে পারো কিনা।’


নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক নেতা জানিয়েছেন, কথোপকথনে সাংকেতিক ‘পাঁচ টাকা’ মানে পাঁচ লাখ টাকা এবং ‘১০ টাকা’ মানে হচ্ছে ১০ লাখ টাকা।


কথোপকথনের একপর্যায়ে রিফাতকে বলতে শোনা যায়, এত টাকা তারা দেবে না। তিনি আরও বলেন, আপনারা যদি আন্দোলন বন্ধ করতে না পারেন? তখন নিজাম উদ্দিন তাকে আশ্বস্ত করে বলেন, আন্দোলন বন্ধ হয়ে যাবে। তুমি টাকার ব্যবস্থা করো।বিষয়ে জানতে চাইলে রোববার রাতে অভিযুক্ত নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বিষয়টি ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেন। তিনি বলেন, একটি পক্ষ তার বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করে আসছে। এটিও তারই অংশ। যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে; সেটি সুপার এডিটেড।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...