Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ব্রাজিল থেকে স্বল্পমূল্যে গরুর মাংস আমদানি করা যাবে’

 





ব্রাজিল থেকে স্বল্পমূল্যে গরুর মাংস আমদানি করা যাবে’

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ বলেছেন, ব্রাজিলের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বিশেষ করে মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানি বাংলাদেশে মিট প্রসেসিং কারখানা স্থাপন করতে চায় বলে উল্লেখ করেন তিনি।


মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ নিয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময়ের পরে এসব কথা বলেন দেশটির রাষ্ট্রদূত।


রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, ব্রাজিল স্বল্পমূল্যে বাংলাদেশে প্রাণীজ আমিষ বিশেষ করে গরুর মাংস রফতানি করতে চায়। এ ব্যাপারে আলোচনা অনেকদুর এগোলেও গত সরকারের পতনের পর প্রক্রিয়াটি থেমে আছে বলে জানান তিনি। তবে বাংলাদেশ সরকার ব্রাজিলের মাংসের হালাল সার্টিফিকেট তাড়াতাড়ি দিলে রফতানি প্রক্রিয়া দ্রুততর হবে বলে আশা পাওলো ফার্নান্দোর। বাংলাদেশের গরু ও দুধের উন্নয়নে ব্রাজিল পার্টনার হতে চায় বলে উল্লেখ করেন তিনি।মাংসের হালাল সার্টিফিকেট পেলে ব্রাজিলের বেসরকারি উদ্যোক্তরা বাংলাদেশের উদ্যোক্তাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী হবে, জানান দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় দেশটির রাষ্ট্রদূত। তিনি বলেন, কৃষির উন্নয়নে বাংলাদেশ ব্রাজিলের প্রযুক্তি সহায়তা নিতে পারে।


একইসাথে বাংলাদেশ থেকে তার দেশ চামড়া ও জুতা আমদানি আরও বাড়াতে চায়, জানান রাষ্ট্রদূত। আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশ-ব্রাজিল ৩য় ফরেন অফিস কনসালটেশনে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানাদিক নিয়ে আলোচনা হবে বলে আশা ব্রাজিলের রাষ্ট্রদূতের। তিনি বলেন, বাংলাদেশের ফুটবলে উন্নয়নে ব্রাজিল সহযোগিতা করতে প্রস্তুত।



‘ব্রাজিল থেকে স্বল্পমূল্যে গরুর মাংস আমদানি করা যাবে’

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ বলেছেন, ব্রাজিলের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বিশেষ করে মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানি বাংলাদেশে মিট প্রসেসিং কারখানা স্থাপন করতে চায় বলে উল্লেখ করেন তিনি।


মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ নিয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময়ের পরে এসব কথা বলেন দেশটির রাষ্ট্রদূত।


রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, ব্রাজিল স্বল্পমূল্যে বাংলাদেশে প্রাণীজ আমিষ বিশেষ করে গরুর মাংস রফতানি করতে চায়। এ ব্যাপারে আলোচনা অনেকদুর এগোলেও গত সরকারের পতনের পর প্রক্রিয়াটি থেমে আছে বলে জানান তিনি। তবে বাংলাদেশ সরকার ব্রাজিলের মাংসের হালাল সার্টিফিকেট তাড়াতাড়ি দিলে রফতানি প্রক্রিয়া দ্রুততর হবে বলে আশা পাওলো ফার্নান্দোর। বাংলাদেশের গরু ও দুধের উন্নয়নে ব্রাজিল পার্টনার হতে চায় বলে উল্লেখ করেন তিনি।


আরও পড়ুনঃ ভাড়া বেশি দিতে রাজি না হওয়ায় নারীর পেটে লাথি মারলেন চালক, অতঃপর...

মাংসের হালাল সার্টিফিকেট পেলে ব্রাজিলের বেসরকারি উদ্যোক্তরা বাংলাদেশের উদ্যোক্তাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী হবে, জানান দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় দেশটির রাষ্ট্রদূত। তিনি বলেন, কৃষির উন্নয়নে বাংলাদেশ ব্রাজিলের প্রযুক্তি সহায়তা নিতে পারে।


একইসাথে বাংলাদেশ থেকে তার দেশ চামড়া ও জুতা আমদানি আরও বাড়াতে চায়, জানান রাষ্ট্রদূত। আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশ-ব্রাজিল ৩য় ফরেন অফিস কনসালটেশনে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানাদিক নিয়ে আলোচনা হবে বলে আশা ব্রাজিলের রাষ্ট্রদূতের। তিনি বলেন, বাংলাদেশের ফুটবলে উন্নয়নে ব্রাজিল সহযোগিতা করতে প্রস্তুত।


আরও পড়ুনঃ ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারলেন না ইরানি জেনারেল

রাষ্ট্রদূত ফার্নান্দো জানান, খেলাধুলা, কৃষি, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে ব্রাজিল বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করতে চায়।


এর আগে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিসট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দকে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ এর নানা দিক তুলে ধরেন রাষ্ট্রদূত ফার্নান্দো দিয়াজ পেরেজ। উল্লেখ্য এবারের কপ-৩০ সম্মেলন আগামী নভেম্বরে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে।


রাষ্ট্রদূত ফার্নান্দো বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলো দায়ী হলেও জলবায়ু তহবিলে তারা প্রতিশ্রুত অর্থ অসহায়তা দিতে চায় না। তবে এই কারনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে বিশ্বকে রক্ষায় বসে থাকা যাবে না বলে মন্তব্য করেন তিনি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। তিনি বলেন, এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।মতবিনিময় সভায় সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম-সাকজেএফ এর নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব, সাকজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন ইলিয়াস, সহসভাপতি ইমরুল কায়েস, সদস্য মিনাক্ষী দত্ত, ইমরান হোসেন ও মিথুন সরকার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...