Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

সরকারি জমি দখলে নিয়ে বৈষম্যবিরোধী তিন শিক্ষার্থীর রেস্তোরাঁ

 



জমিটি সড়ক ও জনপথ বিভাগের

• মূল্য প্রায় কোটি টাকা

• রেস্তোরাঁর কার্যক্রম শুরু

• ‍বিষয়টি সম্পূর্ণ আইনবহির্ভূত: সওজ


দেশের ইতিহাসে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্মের নাম ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। পরিবর্তিত প্রেক্ষাপটের পর একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এ প্ল্যাটফর্মের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন সারাদেশে মাঠ পর্যায়ে কর্মরত প্রশাসনের কর্মকর্তারা। এ প্ল্যাটফর্মের তরুণ শিক্ষার্থীদের লক্ষ্য—ঘুস, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ।তবে সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে বেশ কিছু জায়গায় নানান অপকর্মে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে অহরহ। তেমনই এক ঘটনা ঘটেছে উত্তরের জেলা নওগাঁর মান্দা উপজেলায়। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফেরিঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় এক কোটি টাকা মূল্যের জমিতে অবৈধভাবে রেস্তোরাঁ নির্মাণের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া তিন ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে। বদলির আগে জমিটি অবৈধ দখলে নিয়ে তাদের উপহার দিয়েছেন খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।


সরকারি জমি দখলে নিয়ে বৈষম্যবিরোধী তিন শিক্ষার্থীর রেস্তোরাঁসড়ক ও জনপথের জমিতে রেস্তোরাঁ। ছবি-জাগো নিউজ


অনুসন্ধানে জানা যায়, পরিবর্তিত প্রেক্ষাপটের পর গত বছরের ৫ নভেম্বর থেকে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেন শাহ আলম মিয়া। এ সময়ের মধ্যে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি রিপন, ফাহিম ও সজিব নামের তিন শিক্ষার্থীর। ইউএনওর বৈধ-অবৈধ সব কাজে সরাসরি সহযোগিতা করতেন তারা। বিনিময়ে বদলির আগে তাদের উপহার হিসেবে সড়ক বিভাগের কোটি টাকা মূল্যের জমি অবৈধ দখলে নিয়ে উপহার হিসেবে দেন ইউএনও। এরপর ওই জমিতে একটি রেস্তোরাঁ তৈরি করেন ওই তিন যুবক। ‘‌মান্দা রিভার কোর্ট’ হিসেবে যার নামকরণ করেন ইউএনও শাহ আলম মিয়া। বদলির আগের দিন ১৪ জুলাই স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে সেটি উদ্বোধনও করেন তিনি।উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও পড়ালেখা করার সুবাদে ওই তিন শিক্ষার্থী মান্দায় থাকেন না। উপজেলা প্রশাসনের শেল্টারে সেখানে কংক্রিটের স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন তারা। ওই সময়ে কেউ বাধা দিতে গেলে তাদের পুলিশি হয়রানিসহ নানা ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বলা হয়েছে—‘এটি তারা সড়ক বিভাগ থেকে ১০০ বছরের জন্য লিজ নিয়েছেন’। সড়কের একটি অংশ কেটে ওই রেস্তোরাঁয় নামার রাস্তাও করেছেন তারা।”


উদ্বোধনী নামফলকে নিজের পরিকল্পনা ও ভাবনার বিষয়টি উল্লেখ করে উদ্বোধক হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নাম উল্লেখ করান শাহ আলম মিয়া।


স্থানীয়দের অভিযোগ, উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও পড়ালেখা করার সুবাদে ওই তিন শিক্ষার্থী মান্দায় থাকেন না। উপজেলা প্রশাসনের শেল্টারে সেখানে কংক্রিটের স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন তারা। ওই সময়ে কেউ বাধা দিতে গেলে তাদের পুলিশি হয়রানিসহ নানা ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বলা হয়েছে—‘এটি তারা সড়ক বিভাগ থেকে ১০০ বছরের জন্য লিজ নিয়েছেন’। সড়কের একটি অংশ কেটে ওই রেস্তোরাঁয় নামার রাস্তাও করেছেন তারা।


সরকারি জমি দখলে নিয়ে বৈষম্যবিরোধী তিন শিক্ষার্থীর রেস্তোরাঁআনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রেস্তোরাঁ


সড়ক বিভাগের জমিতে রেস্তোরাঁ নির্মাণের বিষয়ে কথা বলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জায়গাটিতে অবৈধভাবে রেস্তোরাঁ নির্মাণের অভিযোগটি সঠিক নয়। জমিটি লিজ নেওয়ার উদ্দেশ্যে সড়ক ও জনপথ বিভাগে চলতি বছরের এপ্রিলে একটি আবেদন করেছিলাম। লিজ নেওয়ার প্রক্রিয়াটি অনেকটাই এগিয়েছে। এ কাজে সার্বিক পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সাবেক ইউএনও শাহ আলম মিয়া।’আরেক শিক্ষার্থী প্রতিনিধি রিপন জাগো নিউজকে বলেন, ‘সড়ক বিভাগের জমিতে স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি। শুধু কংক্রিটের স্থাপনা নির্মাণ করে ওপরে টিনশেড দিয়ে আপাতত রেস্তোরাঁর কার্যক্রম চালানো হচ্ছে। জায়গাটি ব্যবহারের ক্ষেত্রে কখনো কোনো দপ্তরে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের পরিচয় ব্যবহার করিনি।’


সরকারি জমি দখলে নিয়ে বৈষম্যবিরোধী তিন শিক্ষার্থীর রেস্তোরাঁসাবেক ইউএনওর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি


এই প্ল্যাটফর্মে যুক্ত থেকে প্রশাসনের সঙ্গে লিঁয়াজো করে অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ার সুযোগ নেই বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী প্রতিনিধি ফজলে রাব্বী।


‘তরুণ উদ্যোক্তা পরিচয়ে জমিটি লিজ নিতে কয়েকজন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখনো এ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এরই মধ্যে আমরা জায়গাটিতে স্থাপনা নির্মাণের খবর পেয়েছি, যা সম্পূর্ণ আইনবহির্ভূত। অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’


তিনি জাগো নিউজকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা দখলদার-চাঁদাবাজদের দমনে অন্তর্বর্তী সরকারের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। তিন ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে ওঠা অভিযোগটি ক্ষতিয়ে দেখা হোক। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাইমান্দা উপজেলার সাবেক ইউএনও শাহ আলম মিয়া বদলিসূত্রে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি ঢাকায় উপপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত। সরকারি জায়গা অবৈধ দখলে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের উপহার দেওয়ার বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগের বিষয়ে বক্তব্য চেয়ে মেসেজ পাঠালোও উত্তর দেননি। এক পর্যায়ে তার অফিসিয়াল ফোন নম্বরে কল করা হলে কথোপকথনের এক পর্যায়ে সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন।


সরকারি জমি দখলে নিয়ে বৈষম্যবিরোধী তিন শিক্ষার্থীর রেস্তোরাঁ


নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক জাগো নিউজকে বলেন, ‘তরুণ উদ্যোক্তা পরিচয়ে জমিটি লিজ নিতে কয়েকজন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখনো এ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এরই মধ্যে আমরা জায়গাটিতে স্থাপনা নির্মাণের খবর পেয়েছি, যা সম্পূর্ণ আইনবহির্ভূত। অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’


নামফলকে উদ্বোধক হিসেবে নাম থাকা প্রসঙ্গে জানতে চাইলে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জাগো নিউজকে বলেন, ‘মান্দায় স্থানীয় যুবকদের উদ্যোগে নির্মিত একটি রেস্তোরাঁ উদ্বোধনের বিষয়ে সাবেক ইউএনও শাহ আলম আমাকে জানিয়েছিলেন। সেখানে যাওয়ার সময়-সুযোগ হয়নি। তবে নামফলকে আমার নাম উল্লেখের বিষয়ে স্পষ্টভাবে আমাকে কিছু জানানো হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি নজরে এলে ওই যুবকদের ডেকে নামফলকটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিক্রমে সেখানে কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে।’


আপনার মতামত লিখুনঃ।’

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...