Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, কী ঘটেছিল সেই স্কুলে

 




জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র তাসিন তালহা (৭)-কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ আরও গুরুতর রূপ নেয় যখন ওই শিক্ষক শিশুটির বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ তোলেন। ঘটনাটি এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে।


রোববার (১৭ আগস্ট) দুপুরে তালহার মা তাসলিমা আখতারসহ বিদ্যালয়ের ২৫ জন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তারা দ্রুত বিদ্যালয়ে যান এবং পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা প্রধান শিক্ষক নজরুল ইসলামের বদলির দাবি জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। পরে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।


অভিযোগে বলা হয়েছে, গত ১২ আগস্ট প্রতিদিনের মতো তাসিন তালহা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করতে যায়। ওই দিন প্রধান শিক্ষক নজরুল ইসলাম শ্রেণিকক্ষে ‘আমাদের ছোট নদী’ ছড়া অনুশীলনের জন্য শিক্ষার্থীদের লিখতে দেন। তালহা ছড়াটি লিখলেও বেশ কয়েকটি বর্ণ ভুল করে এবং কিছু শব্দ ছোট-বড় অক্ষরে লেখায় শিক্ষক ক্ষিপ্ত হন। পরে ক্লাসে কথিত বিশৃঙ্খলার অভিযোগে তিনি তালহাকে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তালহার পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।পরবর্তীতে স্কুলের সমাবেশ চলাকালে লাইন সোজা না থাকার অজুহাতে আবারও তালহাসহ আরও কয়েকজন শিক্ষার্থীকে শারীরিকভাবে শাস্তি দেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম।


স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানায় তালহা। বিষয়টির কারণ জানতে শিশুটির মা তাসলিমা আখতার বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইলে নজরুল ইসলাম গ্রামবাসীর উপস্থিতিতে বলেন- ‘তাসিন তালহা এক মাস আগে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে।’ এই বক্তব্যে উপস্থিত সবাই হতবাক হয়ে যান এবং এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।


শিশুটির মা তাসলিমা আখতার বলেন, ‘সেদিন দুপুরে আমার ছেলে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে এবং জানায়-স্কুলে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। আমি বিষয়টি জানতে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক বলেন, আমার ছেলে এক মাস আগে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছে এবং লেখাও খারাপ করেছে। আমি বিস্মিত হয়ে যাই-দ্বিতীয় শ্রেণির একটি শিশু কীভাবে চাঁদা চাইতে পারে? একজন শিক্ষক হয়ে কীভাবে তিনি এমন গুরুতর অভিযোগ করতে পারেন!’তিনি আরও বলেন, ‘আমি মনে করি ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজের দোষ আড়াল করতেই শিক্ষক এই ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। অভিযোগ পাওয়ার পরপরই শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ে উপস্থিত হন এবং পরিস্থিতি পরিদর্শন করেন। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’


স্থানীয় বাসিন্দা মনজুর ইসলাম কবির সাংবাদিকদের বলেন, ‘প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। অল্প কিছুতেই ছোট শিশুদের বেধড়ক মারধর করা হয়। এমনকি সমাবেশে লাইন বাঁকা হলেও তিনি ছাড় দেন না। এছাড়া প্রশংসাপত্র দেয়ার সময় নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায় করেন। তার এই আচরণের কারণে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমছে। দ্বিতীয় শ্রেণির একটি শিশু চাঁদা চাইবে-এটি মোটেই গ্রহণযোগ্য নয়। নিজের দোষ ঢাকতেই তিনি মিথ্যা অভিযোগ তুলছেন।’


সেবা আক্তার নামের এক অভিভাবক বলেন, ‘নজরুল ইসলাম কোমলমতি শিশুদের সঙ্গে প্রায় সময় খারাপ আচরণ করেন। ছোটখাটো বিষয়কে বড় করে শিক্ষার্থীদের গালিগালাজ ও মারধর করা হয়।

তাকে আমরা এই স্কুলে দেখতে চাই না।’অভিযুক্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মাস খানেক আগে ওই ছাত্র আমার কাছে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। সেদিন ক্লাসে হট্টগোল করায় তাকে ক্লাস নিয়ন্ত্রণের জন্য মেরেছি, যা ঠিক হয়নি। এছাড়া কম্পিউটার থেকে প্রশংসাপত্র তৈরির খরচ মেটাতে অল্প পরিমাণে অর্থ আদায় করি, তবে সবার কাছ থেকে নয়। দ্বিতীয় শ্রেণির ছাত্র চাঁদা চেয়েছে বিষয়টি বিশ্বাস যোগ্য কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ সে ৫০ হাজার টাকা চেয়েছে।’


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে বিষয়টি আমরা অবগত হয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শিশুটির অভিভাবক একটি অভিযোগ দিয়েছেন। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিবো।


উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম সাংবাদিকদের বলেন, উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে মারধর ও শিশুটির বিরুদ্ধে প্রধান শিক্ষক মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছে। ওই ঘটনায় শিক্ষার্থীর মা তাসলিমা আখতার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...