Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

আগামীর বাংলাদেশে কে আগে আসবেন, শেখ হাসিনা নাকি তারেক রহমান : গোলাম মাওলা রনি

 



রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘আগামীর বাংলাদেশে কেন আবার সেই বিএনপি, আবার সেই আওয়ামী লীগ, আবার সেই তারেক রহমান, আবার সেই শেখ হাসিনার কথা আসছে।’


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিবের এক আলোচনায় এসব কথা বলেন তিনি।


গোলাম মাওলা রনি বলেন, ‘আজকের শিরোনামটি খুব অদ্ভুত বিষয়। এ রকম একটা শিরোনাম করতে হবে, এটি ঠিক এক মাস আগেও আমি কল্পনা করিনি।অথচ ঠিক চার-পাঁচ মাস থেকেই সমাজের সাধারণ মানুষ কিংবা যারা ফেসবুক, ইউটিউব, টুইটার বা গণমাধ্যমে কথা বলেন, এ রকম অনেকেই টিটকারি করে ঠাট্টা করে মশকরা করে বলে ফেলেছিলেন দেখবেন, শেখ হাসিনা তারেক রহমান সাহেবের আগে বাংলাদেশে চলে আসবেন। এ কথা শুনে খুব সিরিয়াসলি বিএনপির লোকজন বলেছিল, কী সমস্ত কথা বলেন, সবাই তো বলার চেষ্টা করেছিলাম, আগস্ট মাসের ৫ তারিখে বাংলাদেশে আসবেন এবং জুলাই-আগস্ট যে সনদ ঘোষণ করা হবে ওই মঞ্চে তারেক রহমান উপস্থিত থাকবেন।’

তিনি বলেন, ‘এ ধরনের কথাবার্তা কিন্তু এই গত তিন-চার মাস ধরে বলাবলি হচ্ছিল। আমি আসলে কখনো রাগ করিনি গা করিনি।কিন্তু এখন এই বাস্তবতাটা এত নির্মম হয়ে পড়েছে, এটা নিয়ে কনটেন্ট তৈরি করা খুব জরুরি হয়ে পড়েছে। এখন এই প্রশ্নটা খুব সিরিয়াসলি ভাবতে হবে, আগামীর রাজনৈতিক সমীকরণে বাংলাদেশে কে আগে আসবেন? শেখ হাসিনা আগে আসবেন, নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন?


তিনি আরো বলেন, ‘এ রকম একটা অবস্থা কেন তৈরি হলো বা আমার এ রকম কেন মনে হলো? কেন এখানে জামায়াতের কথা আসছে না? কেন এখানে এনসিপির কথা আসছে না? নাহিদ-আসিফদের কথা আসছে না? ড. মুহাম্মদ ইউনূসের কথা আসছে না? আগামীর বাংলাদেশে কেন আবার সেই বিএনপি আবার সেই আওয়ামী লীগ, আবার সেই তারেক রহমান, আবার সেই শেখ হাসিনার কথা আসছে।’


রনি বলেন, ‘রাজনীতিতে আসলে কোনো প্রফেসির কোনো স্থান নেই। ওয়ান পারসেন্টও এখানে কোনো প্রফেসি নেই।


আমরা যে বলি, অলৌকিকভাবে এখানে হয়, অমুক ঘরে রাজার জন্ম নেয়, শেষে সে আঁতুরঘরে বেড়ে ওঠে, গোয়ালে বেড়ে ওঠে। তারপর রাজ সিংহাসনের টানে আস্তে আস্তে চলে আসে। এগুলো গল্প বানানো হয় রাজাকে মহিমান্বিত করার জন্য। অথবা পরবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে প্রাধান্য দেওয়ার জন্য এ ধরনের গল্প তৈরি হয়। আসলে রাজার ছেলেকে রাজা হতে হবে।এ রকম একটা প্রফেসি গল্পতে থাকে। এ রকম অলৌকিক ঘটনা আসলে রাজনীতিতে ঘটে না।’


তিনি বলেন, ‘অনেকে মনে করতে পারেন, এই রাজনীতিতে ড. মুহাম্মদ ইউনূস এলেন কী করে? তিনি তো অলৌকিকভাবে এসেছেন। তার তো কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না, ইচ্ছা ছিল না। কোনো কিছু ছিল না। তিনি এলেন কী করে? এখন এটার জবাব কিন্তু ড. মোহাম্মদ ইউনূস নিজেই দিয়েছেন যে এটা ম্যাটিকুলাসলি হয়েছে, ওয়েল ডিজাইন। তিনি নিঃসন্দেহ ম্যাটিকুলাসের মাস্টারমাইন্ড ছিলেন।’


তিনি আরো বলেন, ‘রাজনীতিতে আসলে বিজ্ঞান ও অঙ্কের বাইরে কোনো কিছু হয় না। এখন যা কিছু ঘটছে, এই সময়ের যে সফলতা, এই সময়ের যে ব্যর্থতা, এই সময়ে মানুষের যে ক্ষোভ হতাশ এবং মানুষের আহাজারি, সব কিছুকে আপনাকে একত্র করতে হবে। যোগ দিতে হবে। বিয়োগ দিতে হবে। বিয়োগ দিয়ে সমান সমান আপনি বলতে পারবেন, সরকার সফল কি ব্যর্থ। যদি দেখেন, সফল তাহলে বিএনপি-আওয়ামী লীগের নাম থাকবে না। আর যদি দেখেন ব্যর্থ, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ চলে আসবে।’এখন বাস্তবতা চিন্তা করুন যে ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে, জামায়াতের আমিরকে নিয়ে, জামায়াতে ইসলামীকে নিয়ে, শিবিরকে নিয়ে, এনসিপিকে নিয়ে, এনসিপির নেতাদের নিয়ে সাধারণ আমজনতা যেসব কথাবার্তা বলছে, এটা আজ থেকে ছয় মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না। গত এক মাস ধরে সেই এনসিপির নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের যে বাগবিতণ্ডা চলছে, এখানে জামায়াতের সঙ্গে বিএনপির যে বাগবিতণ্ডা চলছে, এটা আমরা এক মাস আগে কল্পনা করতে পারতাম না।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...