লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (১০ আগস্ট) ঢাকার মালিবাগের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের গোয়েন্দা পুলিশের ওসি মো. মজিবুর রহমান।
তিনি বলেন, শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগ নেতা শাহজাহান শিশিরকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment