Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

কলকাতায় আওয়ামী লীগের অফিসের গুঞ্জন, যা বলছেন দলের শীর্ষ নেতারা

 



৫ আগস্ট পরবর্তী সময়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা দলীয় হিসাব অনুযায়ী দাঁড়ায় প্রায় ৪৫ হাজার। খাবার ও থাকার সুবিধার কারণে স্বাভাবিকভাবেই কলকাতা ও সংলগ্ন শহরতলীতে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছেন তারা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এসব নেতাকর্মীর প্রায় ৮০ শতাংশই রয়েছেন কলকাতা ও আশপাশের এলাকায়।


এর মধ্যেই কখনো খবর আসে—ভারতে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ, আবার কখনো গুঞ্জন ওঠে—কলকাতায় অফিস চালু করেছে দলটি। তবে ভারতের কেন্দ্রীয় কিংবা পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা সংস্থা এ ধরনের কোনো তথ্যের সত্যতা স্বীকার করেনি। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতৃত্বও এসব খবরকে ‘অযৌক্তিক’ ও ‘ভৌতিক’ বলে মন্তব্য করেছেন।


শেখ হাসিনার নির্দেশে কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নেতৃত্ব দিচ্ছে মূলত তিনজন সিনিয়র নেতা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক সংসদ সদস্য এসএম কামাল হোসেন।


কলকাতায় অফিস নেওয়ার বিষয়টি নিয়ে জাহাঙ্গীর কবির নানক রীতিমতো হাসতে হাসতে বলেন,


“কলকাতায় আওয়ামী লীগের অফিস করার কী কোনোও সুযোগ আছে ? এই ধরনের বিষয়ে একটা ভৌতিক বিষয়। যার কোন অস্তিত্ব অন্তত আমার জানা নাই। এই ধরনের খবর কাল্পনিক উদ্দেশ্যপ্রণোদিত। এই খবরটা মনগড়া। আওয়ামী লীগের চরিত্রহননের চেষ্টা পাঁচই আগস্ট ২০২৪ থেকে শুরু হয়েছে। তারই অংশবিশেষ এই তথ্য। আমাদের অফিস ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডি ৩/১ আমাদের নেত্রী , দলের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু কন্যার অফিস। যদিও সেই অফিস ওরা আগুনে পুড়িয়ে দিয়েছে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য এই অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক জঙ্গিপনা কার্যকলাপ কে শাক দিয়ে মাছ ঢাকার মত কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে।”একই বিষয়ে সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেন,


“এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা তথ্য। আমরা খুব গোপনেই আছি। একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ হয়। আমাদের অনেক নেতাকর্মী জীবনের ভয়ে মিথ্যে মামলার ভয় এখানে পালিয়ে আছেন। তারা যারা সমবয়সী তারা হয়তো এক জায়গায় বসে আড্ডা দিতে পারে। এখানে কোন দলীয় অফিস আমরা নিই নাই। দলীয় কোন অ্যাক্টিভিটিসও নেই। আমি তো নিজেই আছি সীমান্তের কাছাকাছি। কলকাতায় অফিস নেবো কিভাবে ? হয়তো কোন সংসার সদস্য বা তাদের পরিচিত বা তাদের শুভাকাঙ্ক্ষী তাদের অফিসে গিয়ে কেউ কখনো বসেছে। কিন্তু দলের নামে অফিস আমাদের নাই আমার জানা নাই।”


ভারত থেকে প্রবাসী সরকার পরিচালনের বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে সেই প্রসঙ্গে নানক বলেন,


“এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য আছে। এটা একাত্তরের মুক্তিযুদ্ধ নয় যে কলকাতা থেকে প্রবাসী সরকার গঠন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আসেননি।তাকে ভারতে নিয়ে এসেছে বাংলাদেশের বিমান বাহিনীর উড়োজাহাজ। তার জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছিল সেই কারণে। নেত্রী শেখ হাসিনা সাংবিধানিকভাবে এখনো প্রধানমন্ত্রী। এবং যারা মন্ত্রিসভার সদস্য ছিলেন তারা এখনো মন্ত্রী। তাই প্রবাসী সরকার গঠনের কোন প্রশ্নই আসে না।” তিনি আরও যোগ করেন “আমাদের একটি লক্ষ্য এই অবৈধ সরকারকে হটিয়ে দিয়ে জনগণের রাজ কায়েম করা। অবৈধ ইউনূসের সরকারের অধীনে কোন নির্বাচন আমরা গ্রহণ করবো না”কলকাতায় নামে বেনামে অফিস করেছ আওয়ামী লীগ—এমন খবরের কোনও সত্যতা মেলে নি কেন্দ্রীয় বা রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রেও। রাজারহাট নিউটাউন এলাকার পৌর নিয়ন্ত্রক সংস্থা হিডকো জানিয়েছে এমন কোন তথ্য তাদের কাছে নেই।


কলকাতায় নামে বেনামে অফিস করেছ আওয়ামী লীগ। এমন খবরের কোনও সত্যতা মেলে নি কেন্দ্রীয় বা রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রেও। রাজারহাট নিউটাউন এলাকার পৌর নিয়ন্ত্রক সংস্থা হিডকো জানিয়েছে এমন কোন তথ্য তাদের কাছে নেই। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাজারহাট নিউটাউনের অ্যাকশন এরিয়া ১ এর একটি শপিং কমপ্লেক্সের উপরে প্রাইভেট ব্যাঙ্কয়েট হলে বেশ কয়েকবার লীগের নেতারা বৈঠক করেছে তবে সেটি তাদের অফিস নয়। এই ভবনে শুধু বৈঠক নয় গেল ঈদে ইফতার পার্টিরও বিশাল আয়োজন করেছিল আওয়ামী লীগ। ঈদের আগে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে অন্তত এই ধরনের তিনটি ইফতার পার্টির আয়োজন করেছিল লীগ ও লীগের শাখা সংগঠনগুলি।


কলকাতার অ্যাকশন এরিয়া ১এর দ্বিতীয় যে বিজনেস কমপ্লেক্সটিতে আওয়ামী লীগ বৈঠক করেছে। সেটিও আওয়ামী লীগের অফিস নয়। দৈনিক ভাড়ার মাধ্যমে এপ্রিল মাসের দুই দিন ও জুন মাসের একদিন তারা বৈঠকের কাজ চালিয়েছিল সেই কমপ্লেক্সটিতে। লীগের নেতাদের নিজের মূল যোগাযোগের মাধ্যম নিজেদের মধ্যে খোলা বেশ কয়েকটি whatsapp গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপ।যদিও কলকাতার নিউটাউন এলাকার অভিজাত শপিংমল সিটি সেন্টার ২ কিংবা ইকোপার্কের বিভিন্ন ফুড কোর্টে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় সাদ্দাম , ইনানের মত ছাত্রলীগ নেতৃত্বের আড্ডা অনেকেরই নজরে পড়েছে।


তবে অনেক ক্ষেত্রেই আর গোপনে থাকতে চান না আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভারতে দলীয় কর্মকাণ্ড সক্রিয় করার পক্ষে তারা। সম্প্রতি দিল্লিতে প্রকাশ্যেই গোপালগঞ্জ ইস্যুতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সহ অন্তত চারজন সাবেক মন্ত্রী । সংবাদ সম্মেলনে দলনেত্রী শেখ হাসিনার অনুমোদন ছিল বলেও নিশ্চিত করা হয়েছিল। কিন্তু শেষমেশ ভারত সরকারের আপত্তির কারণে সেই সংবাদ সম্মেলন থেকে পিছিয়ে আসতে বাধ্য হন আওয়ামী লীগের নেতৃত্বরা।


আওয়ামী লীগ সূত্রের খবর প্রায় নিয়মিতই অনলাইনে বৈঠক করেন দলীয় নেতৃত্বরা। কখনো কখনো অনলাইনের সেই বৈঠকে যোগ দেন দলনেত্রী শেখ হাসিনাও। দলীয়ভাবে সেসব বৈঠকে একাধিক কর্মসূচি নেয়া হলেও সেসব কর্মসূচি ৯৯% বাস্তবায়ন করা যায় না শুধুমাত্র ভারত সরকারের অনুমতি না থাকায়।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...