Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

শেখ মুজিবের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব না: নুরুল হক

 



গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘অবশ্যই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান আছে। ৭২-এর আগ পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ। এ দেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবুর রহমানের নাম ছাড়া লেখা সম্ভব হবে না। কিন্তু ইতিহাসের অনেক হিরোরাই সময়ের আবর্তে ভিলেনে পরিণত হয়। শেখ সাহেবও হিরো থেকে ভিলেন হয়েছেন। তার মেয়ে ভিলেন থেকে যদি কিছু জঘন্য থাকে, তিনি সেটা হয়েছেন।’


সোমবার (১১ আগস্ট) বিকালে ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


নুরুল হক নুর বলেন, ‘একাত্তরে আমরা মুক্তিযুদ্ধের পরে ভুল করেছিলাম, শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে দেবতা, অবতার ভেবে তার হাতে সমস্ত মানুষ ভাগ্য সপে দিয়েছিল। সেই অবিসংবাদিত নেতা কীভাবে নিন্দিত হয়েছেন, কীভাবে গণতন্ত্রের নেতা একদলীয় স্বৈরশাসন, ফ্যাসিবাদ, বাকশাল কায়েম করেছিল আপনারা দেখেছেন। তার মেয়ে গত ১৬ বছরে ভারতীয় তাবেদার করে বাংলাদেশের জনআকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল। তার সাজা পিতাও পেয়েছেন, কন্যাও পেয়েছেন।’কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না মন্তব্য করে তিনি বলেন, ‘ইতিহাসের এই একটা বড় শিক্ষা-ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। গত ১৬ বছরে যারা নির্যাতিত-নিষ্পেষিত ছিল, আজকে অনেকে দানব হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় দখলদারি, চাঁদাবাজি, মানুষের ওপরে জুলুম-নির্যাতন, এমনকি অন্য দলের লোককে এলাকায় থাকতে দিয়ে তাদের কাছ থেকে মাসোহারা নিচ্ছে। আওয়ামী লীগ এটা করেছিল, ছাত্রলীগ-যুবলীগ এটা করেছিল। সীমান্ত দিয়ে তারা কাপড়চোপড় ছাড়া পালাইছে। এমনকি প্রধানমন্ত্রী জুতা পরার সময় পান নাই। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব- সব একযোগে পালাইছে। এই এক্সামপল থাকার পরেও যদি কারও শিক্ষা না হয়, তবে তাদের জন্যও ভবিষ্যতে নির্মম নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে।’


তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান কোনও রাজনৈতিক দলের ডাকে হয়নি। কোনও রাজনৈতিক দলের নেতার নির্দেশে হয়নি। এ দেশের জনগণ, ছাত্র, যুবক তরুণেরা সময়ের প্রয়োজনে নেমে এসেছিল, যার সূচনা হয়েছে ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে। সেই আন্দোলনে স্কুলগামী, কলেজের শিক্ষার্থীরা প্রস্তাব তুলেছিল রাষ্ট্র মেরামত করার। সেদিন তারা রুখে দাঁড়িয়েছিল, যার ফল এই ২৪ এর গণঅভ্যুত্থান।’সংখ্যানুপাতিক হারে সংসদের উচ্চকক্ষে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে নুরুল হক বলেন, ‘বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চায়। সেখানে আনুপাতিক হারে যদি না-ও হয়, জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে। এর মাধ্যমে একটি কার্যকর পার্লামেন্ট হবে। সেজন্য আমরা বলেছি, নিম্নকক্ষ না হলেও আগামী নির্বাচনেই, আগামী সংসদেই যেন উচ্চকক্ষে সব রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।’


জরিপের বরাতে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, ‘দেশের ৪৮ ভাগ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। মাত্র ১২ পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। ১০ পার্সেন্ট মানুষ জামায়াতকে ভোট দিতে চায়। তাহলে ২২ পার্সেন্ট। আর বাকি ভোটাররা, বিশেষ করে ৪৮ শতাংশ সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। ১৪ পার্সেন্ট মানুষ বলতে চায়নি কাকে ভোট দেবে। তাহলে এটা পরিষ্কার- তারা বিএনপি-জামায়াত কাউকে ভোট দেবে না। ৪৮ পার্সেন্ট মানুষের সিদ্ধান্তটা আমরা জানি না।’নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সামনে সুযোগ আছে। অপার সম্ভাবনা আছে। এই জনগণের যদি মন জয় করতে পারেন, যারা ট্রাক মার্কায় গণঅধিকার পরিষদের হয়ে নির্বাচন করতে চান, জনগণকে যদি বোঝাতে পারেন পুরোনোপন্থায় এই দেশ আর চলবে না, তরুণদের সুযোগ চান, যদি মানুষের কাছে যেতে পারেন- মানুষ আপনাদের গ্রহণ করতে পারে।’


তিনি বলেন, ‘অনেকেই আমাদেরকে টিটকারি করেছিল। ডাকসু নির্বাচনে যখন অংশ নিই, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেই সময়ের সভাপতি সন্দিপ চন্দ্র রায় বলেছিল, “ভিপি নূরের ৫০ জন লোক আছে? সে ডাকসু নির্বাচন করবে?” শিক্ষার্থীরা জবাব দিয়েছে।’


গণঅধিকার পরিষদের রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল গণসমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে গণঅধিকার, ছাত্রঅধিকার ও যুবঅধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।


এর আগে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ‘দাসত্ব নাকি মুক্তি: শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংসদ’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকের বক্তব্যে মন্তব্য করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...