Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ছাত্রদল থেকে ভিপি-জিএস প্রার্থী হতে পারেন আবিদ ও হামীম, আরও যারা আলোচনায়

 



ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ (১৮ আগস্ট)। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে আজ রাতেই। এ প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সংগঠনটির ঢাবি শাখার বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।


সোমবার (১৮ আগস্ট) ছাত্রদলের ঢাবি ও কেন্দ্রীয় সংসদের কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা জানান, আজ রাতে ছাত্রদলের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর আগে এ বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও কয়েকজনকে নিয়ে সংগঠনের অভ্যন্তরে আলোচনা হচ্ছে।


ছাত্রদল সূত্র জানায়, ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহবায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহবায়ক তানভীর আল হাদী মায়েদের সম্ভাবনা থাকলেও তার আবাসিক হল সংসদের ভিপি হিসেবেই নির্বাচন করার আগ্রহের কথা শোনা গেছে। তবে ক্যাম্পাসে তার পরিচিতি ও সাংগঠনিক অ্যাক্টিভিটিজ বিবেচনায় এ পদে প্রার্থিতার মনোনয়নে তাকেই বিবেচনা করা হতে পারে।এর বাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও ঢাবি শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান ও ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ এবং মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু।


এর আগে,গত ৮ আগস্ট সর্বপ্রথম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডাকসুর প্রার্থীদের প্যানেল ঘোষণা করে। ঘোষিত এ প্যানেলে ভিপি পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে ঢাবির সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।এদিকে, আজ (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করবে ইসলামী ছাত্রশিবিরও। তবে এ বারের ডাকসু প্যানেলে দলীয় কর্মী ছাড়াও তিন ক্যাটাগরির প্রার্থী রাখার চিন্তা শিবিরের। তার মধ্যে নারী, হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখার চিন্তা রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংগঠনটি ভিপি পদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, জিএস পদে ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানকে নিয়ে প্যানেল ঘোষণা করতে পারে।


বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি পদে ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, জিএস পদে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং এজিএস পদে ঢাবি শাখার মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী প্রার্থী হবেন।বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেলে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক শীর্ষ তিন পদে লড়বেন বলে জানা গেছে।


ছাত্র অধিকার পরিষদের প্যানেলে আলোচনায় রয়েছেন- কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব সাবিনা ইয়াসমিন।


এর বাইরে, আলাদা আলাদা প্যানেল থেকে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মোহাম্মদ খালিদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, এসএম হল ছাত্র সংসদের সাবেক জিএস জুলিয়াস সিজার তালুকদার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন এবং আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী শীর্ষ পদগুলোতে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...