Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

বেরিয়ে এল গ্রেপ্তারকৃত মূল আসামি স্বাধীনের আসল পরিচয়

 



গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তারকৃত স্বাধীন (২৮) এর আসল নাম সেলিম। বাবার নামও জালিয়াতির আশ্রয় নিয়ে পরিবর্তন করে দিয়েছে নুর মোহাম্মদ। অথচ তার বাবার আসল নাম জামাল উদ্দিন তবে তার মায়ের নাম পরিবর্তন করেননি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।


গ্রেপ্তারকৃত সেলিম ওরফে স্বাধীনের গ্রামের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারী নগর ইউনিয়নের সোনাহারা গ্রামে। এই গ্রামের ৩নং ওয়ার্ড সদস্য মজিবুর রহমান সরকার মজনু এ তথ্য নিশ্চিত করেছেন।


এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, জামাল উদ্দিনের দুই ছেলের মধ্যে বড় ছেলে সেলিম ওরফে স্বাধীন। ছোট ছেলে সোহেল লেখাপাড়া শিখে ঢাকায় চাকরি করেন। ছোটবেলা থেকেই এলাকায় বখাটে ছেলে হিসেবে পরিচিত ছির স্বাধীন। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। তবে থানায় কোনো মামলা নেই। লেখাপড়া খুব একটা এগুতে পারেনি। চতুর্থ অথবা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।তার বাবা ভ্যান-রিকশা চালাতেন। ১৫ বছর আগে তারা দুই ভাই যখন ছোট তখন পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় তার বাবা তাদের ছেড়ে চলে যান। পরে তার মা দুই ছেলেকে নিয়ে তাদের নানাা বাড়িতে গিয়ে থাকতেন। পরে তার মা দ্বিতীয় বিয়ে করে স্বামীর বাড়ি চলে যায়।


তার কয়েক বছর পর সেলিম ওরফে স্বাধীন এলাকা থেকে ঢাকায় পাড়ি জমায়। সেখানেই জড়িয়ে পড়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে। মাঝে মধ্যে এলাকায় এসে কয়েকদিন থেকে আবার ঢাকায় ফিরে যেতেন। এলাকাবাসীর ধারণা, ঢাকায় অপরাধ করে নিজেকে আড়াল করতে কিছুদিন এলাকায় এসে থাকতেন। কিন্তু সেলিম ওরফে স্বাধীন ঢাকায় কোথায় থাকতো কি করতো তা এলাকাবাসীর কেউ জানে না।সোনাহারা গ্রামের তিন নাম্বার ওয়ার্ড সদস্য মজিবুর রহমান সরকার মজনু জানান, সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার হওয়ার পর আমরা জানতে পারি সে ঢাকার গাজীপুরে থাকতো। কিন্তু তার নামতো স্বাধীন নয়। তার আসল নাম সেলিম। আর বাবার নামও নুর মোহাম্মদ নয়। তার বাবার আসল নাম জামাল উদ্দিন।


এদিকে, সাংবাদিক তুহিন হত্যায় জড়িত পাবনার আরেক যুবক ফয়সাল হাসান (২৩)। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়সাল হোসেন ওরফে রমজান জেলার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাঁচবাড়িয়া গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে। তিন ছেলের মধ্যে ফয়সাল সবার বড়।স্থানীয় বাসিন্দা জিন্না সরকার জানান, কিয়াম উদ্দিন গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। ৩০ বছর আগে তিনি জীবিকার তাগিদে গাজিপুরে পাড়ি জমান এবং সেখানেই বিয়ে করে বসবাস শুরু করেন। কিয়াম উদ্দিনের এলাকায় কোন ঘরবাড়ি নেই। এলাকায় বেড়াতে আসলে আসলে তার ছোট ভাই আবু হানিফের বাড়িতে থাকেন।


অভিযুক্ত ফয়সাল কখনও গ্রামে গেলে সেখানকার মাদকাসক্ত যুবকদের সঙ্গে চলাফেরা করে। তাদের সঙ্গে তার ভাল সম্পর্ক। এর বাইরে ফয়সাল সম্পর্কে বেশি কিছু জানাতে পারেনি স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...