Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

পাক সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

 



পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ব্যাপক আলোচনার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস স্পষ্ট করেছেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক “অপরিবর্তিত” রয়েছে এবং মার্কিন কূটনীতিকরা “উভয় দেশের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ”।


গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করেছেন অসিম মুনির। সফরকালে ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পরে এই হুমকির তীব্র নিন্দা জানায় ভারত।এদিন ট্যামি ব্রুস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি কথা ফের উল্লেখ করে বলেন, সাম্প্রতিক ভারত–পাকিস্তান সংঘাতের পর যুদ্ধবিরতি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ওয়াশিংটনের জন্য গর্বের মুহূর্ত ছিল।


তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, যা খুব ভয়াবহ রূপ নিতে পারত। তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবিলম্বে পদক্ষেপ নেন। আমরা তখনকার ফোনালাপ ও সমন্বয়ের বিষয়টি ব্যাখ্যা করেছি, যার মাধ্যমে আক্রমণ বন্ধ করে উভয় পক্ষকে আলোচনায় বসিয়ে একটি দীর্ঘস্থায়ী সমাধানের পথ তৈরি করা হয়েছিল। এটি ছিল একটি গর্বের অর্জন।”আসিম মুনিরের সাম্প্রতিক ট্রাম্প সাক্ষাতের পর যুক্তরাষ্ট্র কি পাকিস্তানের জন্য সহায়তা ও অস্ত্র বিক্রি বাড়াবে যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়’ প্রশ্নের জবাবে ব্রুস বলেন, “আমাদের সম্পর্ক উভয় দেশের সঙ্গেই অপরিবর্তিত, ভালো আছে। কূটনীতিকরা উভয় দেশের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ।”


ব্রুস আরও জানান, মঙ্গলবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–পাকিস্তান সন্ত্রাসবিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় দেশ সন্ত্রাস দমনে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং সন্ত্রাসী হুমকি মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। তার ভাষায়, “এই অঞ্চল ও বিশ্বের জন্য যুক্তরাষ্ট্রের উভয় দেশের সঙ্গে কাজ করা একটি ইতিবাচক বিষয়, যা সবার জন্যই উপকারী ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করবে।”


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...