Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

মহররম বলে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের চেষ্টার অভিযোগ

 





খুলনা নগরীর হেলাতলা মোড় এলাকায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট অনুষ্ঠান পালনের চেষ্টা করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় বিএনপির লোকজনের বাধার মুখে কয়েকজন পালিয়ে যান। তবে পুলিশের দাবি, লোকজন মহররমের সেহেরামের অনুষ্ঠান পালনের আয়োজন করছিল।


বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নগরীর হেলাতলা মোড়ে এ ঘটনা ঘটে।


স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে খুলনা নগরীর হেলাতলা মোড় এলাকায় একটি গরু এবং ৪-৫টি বড় ডেগ আনেন কিছু লোকজন। তারা তাদের কার্যক্রম পরিচালনা করে ভিডিও করছিল। এমন সময় স্থানীয় বিএনপির লোকজন আয়োজনকারীদের রান্নার বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন মহররমের সেহেরাম অনুষ্ঠানের খাওয়া দাওয়ার অনুষ্ঠান বলে জানান তারা। বিএনপির নেতাকর্মীরা আগত লোকজনদের পরিচয় জানতে চাইলে তখন কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং ৪-৫ জনকে তখন স্থানীয় বিএনপির লোকজন ধরে পুলিশে দেন।বিএনপির নেতাকর্মীরা জানান, সজিব ওয়াজেদ জয় ফেসবুক পেজে অনুষ্ঠান পালনের নির্দেশ দেন সব জায়গায়। খুলনায় সেই সূত্র ধরে আওয়ামী লীগের লোকজন সেহরামের অনুষ্ঠান বলে প্রচার করে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্টের অনুষ্ঠান পালনের চেষ্টা করছিলেন। এগুলো ভিডিও করে আওয়ামী লীগের ফেসবুক পেইজে দিয়ে দেখাবে যে অনেক বাধা বিপত্তির পরও তারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পালন করেছেন।


খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা ফরিদ আহমেদ বলেন, ১৫ আগস্ট শুক্রবার সবকিছু বন্ধ। সেহেতু ১৪ আগস্ট আওয়ামী লীগের দোসররা এখানে গরু জবাই করে মৃত্যুবার্ষিকী পালন করতে চেয়েছিল। কিন্তু আমরা হাতেনাতে ধরলে আওয়ামী লীগের লোকজন বলে এটা মহররম মাসের অনুষ্ঠান চলছে। কিন্তু মহররম মাস আরও দুই মাস আগে চলে গেছে। তখন পরিচয় জিজ্ঞাসা করলে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং চার-পাঁচজনকে ধরে আমরা পুলিশের কাছে তুলে দিই।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, এখানে সেহরামের কথা বলে হেলাতলায় একটা গরু আনা হয়েছিল। কিন্তু হেলাতলায় একটা সাম্প্রদায়িক বিষয় রয়েছে। এখানে গরু জবাই করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এবং যত্রতত্র গরু জবাই করার কোনো নিয়ম নেই। এজন্য আমি সিনিয়রদের সঙ্গে কথা বললে সিনিয়ররা যত্রতত্র গরু জবাই করতে নিষেধ করেন।


তিনি বলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা ফরিদ আহমেদ বলেছেন ১৫ আগস্টের অনুষ্ঠান পালনের চেষ্টা করছিল আওয়ামী লীগের লোকজন। কিন্তু আমি এসে জানতে পেরেছি এখানে সেহরামের অনুষ্ঠানের গরু জবাই করার চেষ্টা করছিল। তখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। তবে কাউকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...