Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

আমাকে দিয়ে ইলেকশন করাতে হলে তিনটি আসন থেকেই আমাকে মনোনয়ন দিতে হবে’

 



বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী বলেছেন, যদি আমার আসন তিন ভাগ হয়, তাহলে আমাকে দিয়ে ইলেকশন করাতে হলে তিনটি আসন থেকেই আমাকে মনোনয়ন দিতে হবে।


মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কুমিল্লার লালমাই বালুর মাঠে কুমিল্লা ৯ আসন( সদর দক্ষিণ, লালমাই ও মহানগর দক্ষিণের ১৯-২৭ ওয়ার্ড) পুনর্বহালের দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।কুমিল্লা ৯ আসন পুনর্বহালের জন্য দীর্ঘদিন দাবি করে যাচ্ছেন মনিরুল হক চৌধুরী। নির্বাচন কমিশনকে কয়েক দফা চিঠিও দিয়েছেন। মনিরুল হক চৌধুরী কুমিল্লা ৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা।


সম্প্রতি কুমিল্লা ১১ আসন হিসেবে সদর দক্ষিণ উপজেলার সঙ্গে চৌদ্দগ্রাম উপজেলাকে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। লাকসাম ও লালমাই উপজেলাকে নিয়ে কুমিল্লা -৯ আসন ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তার অনুসারী বিএনপি নেতাকর্মীরা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন।ভোটে জিতেছি আমি। কিন্তু এরশাদ সাহেব রাষ্ট্রপতি হওয়ার লোভের কারণে আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছিল। ২০১৪ সালে এই ভোটকেন্দ্রে যেতে পারিনি। ২০১৮ সালে কামাল সাহেব রাতে ব্যালট বাক্স ভরে রেখেছেন।


আর এখন বাধা দেয় কারা? এখন নাকি ১১ আসন সদর দক্ষিণ আর চৌদ্দগ্রাম একসাথে করা হয়েছে। লালমাইকে লাকসামের সঙ্গে করা হয়েছে। যারা এই ষড়যন্ত্র করছেন, তাদের একমাত্র লক্ষ্য মনির খেদাও। আমাকে খেদাতেই এ আসন নিয়ে এত ষড়যন্ত্র।ভোটে জিতেছি আমি। কিন্তু এরশাদ সাহেব রাষ্ট্রপতি হওয়ার লোভের কারণে আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছিল। ২০১৪ সালে এই ভোটকেন্দ্রে যেতে পারিনি। ২০১৮ সালে কামাল সাহেব রাতে ব্যালট বাক্স ভরে রেখেছেন।


আর এখন বাধা দেয় কারা? এখন নাকি ১১ আসন সদর দক্ষিণ আর চৌদ্দগ্রাম একসাথে করা হয়েছে। লালমাইকে লাকসামের সঙ্গে করা হয়েছে। যারা এই ষড়যন্ত্র করছেন, তাদের একমাত্র লক্ষ্য মনির খেদাও। আমাকে খেদাতেই এ আসন নিয়ে এত ষড়যন্ত্রতিনি বলেন, ২০০৮ সালে কুমিল্লা শহর থেকে নির্বাচন করার জন্য বেগম খালেদা জিয়া আমার হাতে মনোনয়ন দিয়েছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচন সেখান থেকেই করব। কিন্তু পেরুল (লালমাই উপজেলার একটি ইউনিয়ন) যাওয়ার পরে মুরুব্বিরা ডেকে বলে- ও চৌধুরী আপনাকে দেখে আমরা লাকসাম সদর দক্ষিণ হয়েছি, আপনি নাকি শহরে চলে যান? তখন আমি তাদের বললাম আমি শহরে যাবো না।


সেদিন নির্বাচন করি নাই, ১৫ বছর বিএনপিও করতে পারি নাই। এখন আমার কাছে প্রস্তাব আছে কেউ বলে লালমাই ছেড়ে নির্বাচন করেন, সদর দক্ষিণ ছেড়ে নির্বাচন করেন। কেউ বলে চৌদ্দগ্রামের সাথে করেন। আমি আবেগে সিদ্ধান্ত নিতে পারব না। সিদ্ধান্ত দল নেবে আমি কোথায় করবো কি করবো না। তবে একটি কথা পরিষ্কার যদি আমার এলাকা তিন ভাগ হয়, আমাকে দিয়ে ইলেকশন করাতে হলে ৩ আসন থেকে মনোনয়ন দিতে হবে। যদি দুই ভাগ হয়, যদি বঙ্গোপসাগরের সাথেও হয় সেখান থেকে হলেও আমি আমার এই তিন অংশের কোন ভাগকে বাদ দিয়ে নির্বাচন করতে সম্মত হব নাবক্তব্যের বিষয়ে জানতে চাইলে মনিরুল হক চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমি আমার বক্তব্যে তিন আসন থেকে মনোনয়ন চাইব দল থেকে, সেটিই বুঝাতে চেয়েছি।


আপনার মতামত লিখুনঃ।।

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...