লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
নিজেদের কার্যক্রম নিয়ে জনসাধারণের মতামত ও মূল্যায়ন জানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এতে যে কেউ মতামত জানাতে পারবেন।
মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে ছাত্রশিবির জানায়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, আপনাদের প্রত্যাশা ও পরামর্শ আমাদের পথচলায় অনন্য ভূমিকা রাখবে।সংগঠনটির কার্যক্রম নিয়ে মূল্যায়ন ও পরামর্শ দিতে আগ্রহীদের জন্য লিংক দেওয়া হয়েছে:
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment