লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
প্রতিবেদন মতে, বুধবার (৬ আগস্ট) ঘানার সেন্ট্রাল আশান্তি অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। ঘানার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদও রয়েছেন।
দেবরাহ বলেন, ‘প্রেসিডেন্ট মাহামা এবং সরকার জাতির সেবায় নিয়োজিত আমাদের সহযোদ্ধা এবং সেনাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করছে।’
নিহতদের মধ্যে আরও রয়েছেন সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী এবং সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং প্রেসিডেন্ট মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১২ মিনিটে অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পথিমধ্যে এটি রাডার থেকে ‘উধাও’ হয়ে যায়।
এ ঘটনায় দেশব্যাপী জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment