লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না। এ কারণেই দেশের জনগণ যেই পদ্ধতি বোঝে না, সেই পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতেই তারা নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হলো শেখ হাসিনার দুঃশাসন। গত ৩টি নির্বাচনের নামে প্রহসন করে রাষ্ট্রক্ষমতায় বসেন তিনি। রাজনীতির নামে সেসময় দুর্বৃত্তায়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।সময় জনগণ দীর্ঘদিন ধরে যে পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচন করেছে, সেই পদ্ধতিতেই বিএনপি ভোট চায় বলেও মন্তব্য করেন তিনি।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment