লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় এলাকায় বান্ধবীকে যৌন নির্যাতনের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, অভিযুক্ত তরুণী ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করে তা ভাইরাল করার ভয় দেখিয়ে দেড় মাস ধরে তাকে পাশবিক নির্যাতন করে আসছিলেন।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অনলাইনে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ অর্ডার করে আনেন ওই তরুণী। এরপর বেল্ট দিয়ে সেটি শরীরে লাগিয়ে দেড় মাস আগে প্রথমবার ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক নির্যাতন করেন তিনি এবং সে দৃশ্য ভিডিও করে রাখেন। পরে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দীর্ঘ দিন ধরে এই পাশবিক নির্যাতন চালিয়ে যান।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, ভুক্তভোগী তরুণী বিবাহিত এবং তার স্বামী গ্রামে থাকেন। ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত একই বাসায় থাকতেন। অভিযোগ অনুযায়ী, দেড় মাস আগে অভিযুক্ত তরুণী অনলাইনে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ কিনে আনেন। পরে বেল্ট ব্যবহার করে ভুক্তভোগীকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি আফতাব আহমেদ।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment