Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

শিবিরকে আমন্ত্রণের প্রতিবাদে সভা বর্জন বামপন্থী ৩ সংগঠনের

 



ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতির পক্ষে মত দিয়েছে অধিকাংশ ছাত্র সংগঠন। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে গতকাল রোববার মতবিনিময় সভা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর এই সভায় দুটি সংগঠন হলে ছাত্র রাজনীতির বিপক্ষে মত দেয়।


এদিকে ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে সভা বয়কট করেছে তিনটি বাম সংগঠন।


বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা হয়। সূত্র জানায়, সভায় ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ), ছাত্র ফেডারেশন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদসহ ২২টি সংগঠন অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।বেলা ৩টায় শুরু হওয়ার ১০ মিনিট পরই ছাত্রশিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করেন তিন বাম সংগঠনের নেতারা। সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ হলে ছাত্র রাজনীতির বিপক্ষে মত দিয়েছে।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব জানান, অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা জানিয়েছেন তারা। শিক্ষার্থীর আবেগকে সম্মান করেই রাজনীতি চান তারা। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের আগে শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন।


সভার বিষয়ে উপাচার্য বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন। আমরা চাই, তারা যেন সবাই এতে অংশ নেয়। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক মনোভাব আছে। তা যেন কোনো পক্ষকে অন্য পক্ষের মুখোমুখি না করে।’


ছাত্র রাজনীতির বিপক্ষে দুই সংগঠন

রোববার রাতে বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং স্বার্থের বিষয় বিবেচনায় রেখে আজকের (গতকাল) ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মিটিংয়ে আমরা স্পষ্ট করে জানিয়েছি, আমরা হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্র সংগঠনের কাঠামো এবং কার্যক্রম চাই না। সেটা প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি, দুইটার-ই।’ ছাত্র অধিকার পরিষদও হলে ছাত্র রাজনীতি না থাকার বিষয়ে মত দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।বিষয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা সমকালকে বলেন, গত এক বছরে হলে ছাত্র রাজনীতির ট্রমা এখনও কাটেনি। ছাত্র সংগঠনগুলো বিশেষ করে ছাত্রদল তাদের কার্যক্রমের ভেতর দিয়ে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারেনি। এ কারণে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা শিক্ষার্থীদের এই অবস্থানকে সম্মান জানাই।


তিন সংগঠনের সভা বয়কট

ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোয় মতবিনিময় সভা বয়কট করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল। এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা সমকালকে বলেন, মতবিনিময় সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর ছাত্র শিবিরের নেতারা উপস্থিত হন। তখন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এবং বিসিএল ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র শিবিরকে ডাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। আমরা বলি, ‘বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে শিবির এবং জাতীয় ছাত্র সমাজের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।এর পরও কেন শিবিরকে আমন্ত্রণ জানানো হলো?’ এর জবাবে উপাচার্য বলেন, ‘এখন পরিবর্তিত পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিবিরকে রাখতে হবে।’ আমরা তখন জানতে চাই, ভবিষ্যতে আবার পরিস্থিতির পরিবর্তন হলে ছাত্রলীগকেও রাখা হবে কিনা। উপাচার্য এর সদুত্তর দেননি। তিনি এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, আমরা তার নিন্দা জানিয়ে সভা বয়কট করি।


রোববার রাতে উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে এই তিন সংগঠন। এছাড়া বক্তব্য দেওয়ার পর সভাস্থল ত্যাগ করেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...