আদালতের আদেশে বলা হয়েছে, এসব আসামি বর্তমানে পলাতক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে তদন্ত কর্মকর্তা আবেদন করেন। নথি পর্যালোচনা করে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং আসামিদের বিদেশ যাত্রা বন্ধে ব্যবস্থা গ্রহণে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
গত ২২ জুন রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিএনপি এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন না করে ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচন সম্পন্ন করেছে, যেখানে জনগণের ভোটাধিকার রক্ষা করা হয়নি।মামলার আসামিদের তালিকায় আছেন- সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।
মামলার প্রেক্ষিতে সাবেক সিইসি এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment