Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ইসলামি দলগুলোর সাথে জোট বাঁধছে বিএনপি! সত্যতা নিয়ে যা জানা গেল

 



ইসলামি মূল্যবোধ ও ভাবধারা, সহনীয় ইসলমিক মতবাদ বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে মিশে রয়েছে আর সেই মতবাদকেই মনে প্রাণে ধারণ করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। কোন ধর্মের প্রতি উগ্র আচরণ, কিংবা জঙ্গীবাদ তত্ব কখনোই বাংলাদেশিরা ধারণ করে না, বিএনপিও সেই মতবাদ ও মুক্তচিন্তার হওয়ায় সেই মূল্যবোধের ওপর ভিত্তি করেই জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে একাধিকবার ক্ষমতায় গিয়েছে সরকার গঠন করেছে। বিএনপি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ইসলামী দল ও সংগঠনগুলোর সাথে জোট বাঁধতে শুরু করেছে। আর এতেই রীতিমতো খুশির জোয়ার বইছে আমজনতার মাঝে।


বিএনপি ভবিষ্যতেও ক্ষমতায় এলে সেই ইসলামিক মূল্যবোধকে মনে প্রাণে ধারণ করতে হবে বিচ্যুতি হওয়া যাবে না কোনভাবেই। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ইসলামিক মূলবোধে বিশ্বাসী এখান থেকে সরে আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মত অবস্থা হবে দলটির। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে দুই ভাগে বিভক্ত করেছে বাংলাদেশের সাধারণ জনগণকে। মুক্তযুদ্ধ আর স্বাধীনতার নামে পক্ষ বিপক্ষের শক্তি বলে আলাদা করেছে দেশের আমজনতাকে সেই একই ভুল কোনভাবেই করা যাবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দলটির উত্তরসূরীদের।দেশের ৯৯% জনগণই স্বাধীনতার পক্ষের আর যে ১% বিপক্ষের তারাও কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি আর কখনো পারবেও না। তাই এই বিষয়টি নিয়ে বিএনপির মতো দলকে মাথা ঘামানো যাবে না কোনভাবেই। বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতাকামী, ধর্মপ্রাণ মুসলমান, অহিংস, অসহিঞ্চু প্রকৃতির। পাল থেকে সেন রাজা কিংবা ব্রিটিশদের দোসর জামিদাররাও যখন শাসন করেছে বাংলা তখনও কখনোই বড় ধরণের কোন অভ্যুত্থানের ঘটনা ঘটেনি বাঙালীরা শান্তিপ্রিয় হওয়ার কারণেই। তাই বলে আবার কখনো পরাধীনতাকেও বরণ করে নেয়নি এদেশের আমজনতা। তাই তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতবাদ কিছুতেই গ্রহণ করা যাবে না বিএনপির মত দলকে।


অবশ্যই মনোযোগ দিতে হবে ইসলামি দলগুলোর দিকে। এ বিষয়ে তারেক রহমানের প্রজ্ঞা মন জয় করে নিয়েছে এদেশের আমজনতার। মেজর জিয়া থেকে খালেদা জিয়া কিংবা হালের তারেক রহমান তারা সবসময়ই সঠিক পথেই ছিলো এবারও যেনো ঠিক সেই ইসলামের পথেই এগোলো দলটি। সম্প্রতি দেখা যাচ্ছে দেশের কিছু আলিয়া মাদরাসা দখলে নিয়ে একটি রাজনৈতিক দল তাদের মতবাদ সুকৌশলে ঢুকিয়ে দিচ্ছে। স্পষ্ট করে বলতে গেলে ধর্মের নাম ভাঙ্গিয়ে রাজনীতি করা জামায়াতে ইসলামী। যে বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন দেশের সাধারণ জনগণ। আর বরাবরই ইসলামের পক্ষে থাকা রাজনৈতিক দল বিএনপি এবার এই বিষয়টি নিয়ে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সঙ্গে বৈঠক করে জনগণের সাথে একাত্বতা প্রকাশ করে উদ্বেগ জানিয়েছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক এমপিও ও ননএমপিও ভুক্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতির সামনে। বর্তমান সময়ে জামায়াতে ইসলামীকে দেখা যাচ্ছে নির্বাচন সামনে রেখে বাংলাদেশের আলিয়া মাদরাসা গুলোকে টার্গেট করে দখলে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিবির পন্থী সব মতবাদ ঢুকিয়ে দিতে। এর পাশাপাশি মওদুদীর আকিদা ব্রেইন ওয়াশ করার মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ঢুকিয়ে দেওয়া। যে আকিদা সাধারণ মুসলমানদের কাছে অত্যন্ত ঘৃণিত। এছাড়াও কুরআন-হাদিসের বাইরে গিয়ে অসংলগ্ন অবাস্তব কিছু যুক্তি সামনে এনে মাদরাসা শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করানোর একটা পায়তারা চালাচ্ছে দলটি। যে বিষয়টি নিয়েই গভীরভাবে উদ্বিগ্ন বিএনপি।শুধু তাই নয় ইতিমধ্যে বিএনপি হক্কানী আলেম, ছারছিনা পীর, ফুলতলা, ফুরফুরাসহ বেশ কিছু ইসলামিক দল ও সংগঠনের সাথে লিয়জো করছে যা অত্যন্ত আশাজাগানীয়া একটি পদক্ষেপ। বিএনপি বরাবরই ইসলামি দল, সংগঠনের সাথে ছিলো ইসলামী মতবাদে বিশ্বাসী হয়েই, ঠিক এবারও সেই পথেই থাকবে বিএনপি গড়বে ইসলামকে সামনে রেখে রাষ্ট্র কাঠামো এমনটিই প্রত্যাশা।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...