Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ভারতের চেয়ে সস্তা, হাজারগুণ উন্নত চিকিৎসা কুনমিংয়ে!

 



বসন্তের শহর কুনমিং, চীনের ইউনান প্রদেশের রাজধানী। যা এখন বাংলাদেশি রোগীদের কাছে চিকিৎসার এক নতুন ও ভরসা জনক গন্তব্য হয়ে উঠেছে। উন্নত প্রযুক্তি, দক্ষ চিকিৎসক, কম খরচ এবং রোগীবান্ধব সেবা—সব মিলিয়ে কুনমিংয়ের হাসপাতালগুলো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই এগিয়ে গেছে বলে মত দিচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা।


ঢাকা থেকে মাত্র দুই ঘণ্টার ফ্লাইটেই পৌঁছানো যায় কুনমিংয়ে। শহরের ছয়টি আধুনিক হাসপাতাল বর্তমানে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে সেবা প্রদান করছে। মার্চ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ইতোমধ্যেই প্রায় ৬০০ বাংলাদেশি চিকিৎসা ভিসা পেয়েছেন চীনের। বিশেষ করে হার্ট, ক্যান্সার ও চোখের জটিল রোগে ভুগছেন এমন রোগীদের মধ্যে এই গন্তব্যটির জনপ্রিয়তা দ্রুত বেড়েছে।এই হাসপাতালগুলোতে ব্যবহৃত হচ্ছে রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তি। রোগ নির্ণয় ও চিকিৎসায় আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা অত্যন্ত যত্নশীল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা মান বজায় রাখতে তারা বিশেষ মনোযোগী। ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, চিকিৎসার মান হাজারগুণ ভালো কুনমিংয়ে আর খরচও অনেকটাই কম। এতে সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই থাকছে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ।

বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ে হালাল খাবারসহ থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থাও রয়েছে। কিছু প্রতিষ্ঠান এই খাতে কাজ করছে যাতে রোগী ও স্বজনদের ভোগান্তি কম হয়। যদিও বর্তমানে ঢাকা থেকে কুনমিংয়ে চলাচল করছে মাত্র একটি ফ্লাইট। তবে চলতি বছরের শেষ দিকে চট্টগ্রাম থেকে আরেকটি ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে।বাংলাদেশি কনসাল জেনারেল ও চীনে নিযুক্ত রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী, চিকিৎসা ভিসা পাওয়ার প্রক্রিয়াও এখন সহজ ও দ্রুত। বিশেষভাবে গঠন করা হয়েছে ‘গ্রীন চ্যানেল’, যার মাধ্যমে জরুরি অবস্থায় এক দিনের মধ্যেই ভিসা প্রদান করা হচ্ছে এবং অন্যান্য নিয়মকানুনও অনেকটা সহজ করা হয়েছে।


সব মিলিয়ে বলা যায়, কুনমিং এখন শুধু বসন্তের শহর নয়, বরং বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হিসেবেও নিজেদের জায়গা করে নিচ্ছে। অপরদিকে কট্টর ইসলাম বিদ্বেষী ভারতের দাদাবাবুরা এখন বাংলাদেশি রোগী আর পর্যটক হারিয়ে মাথায় হাত দিয়ে কান্না করছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুষছে তার কৃতকর্মের জন্য।ফ্যাসিস্ট হাসিনা ভারতের পালানোর পর বাংলাদেশিদের সমস্ত ভিসা দেওয়া বন্ধ করে দেয় মোদি সরকার। চিকিৎসা ভিসা বন্ধ করে চরম অমানুষের পরিচয় দেয় দাদারা। কিন্তু, নোবেল বিজয়ী ড. ইউনুসের অন্তর্বর্তী সরকারের এক চালেই উল্টো কুপোকাত এখন ভারত। পরম বন্ধু চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ব্যবস্থা করেছে স্বল্প খরচে চিকিৎসার। আর এতেই এখন রীতিমতো মাথায় হাত ভারতের দাদাবাবুদের।


আপনার মতামত লিখুনঃ


Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...