লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি।
এতে বলা হয়, শুক্রবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে খালেদা জিয়ার বাসায় যান। এ সময় খালেদা জিয়ার পক্ষে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলেল তোড়া গ্রহণ করেন।সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান, চেয়ারপার্সন কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment