Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

নিখোঁজ স্কুলছাত্রীর মা আমার মেয়ে কোথায়, সে কি বেঁচে আছে?

 



আমার মেয়ে কোথায় কীভাবে আছে, সে কি বেঁচে আছে; জানি না। দুই মাস হতে চলল, আমার মেয়ের খোঁজ দিতে পারল না পুলিশ।’ রোববার (১০ আগস্ট) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ এক স্কুলছাত্রীর মা অশ্রুসিক্ত কণ্ঠে এ কথা বলেন।


নিখোঁজ ওই ছাত্রী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ১২ বছরের কিশোরী স্থানীয় উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করত।


ওই মা জানান, প্রায় দুই মাস থেকে নিখোঁজ রয়েছে তার কিশোরী মেয়ে। তাকে তুলে নেয়ার ঘটনায় থানায় জিডি নিলেও ৩৮ দিন পর অপহরণ মামলা নেয় পুলিশ। তবে এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে মামলা হলেও রোববার (১০ আগস্ট) দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এবং মেয়েকেও উদ্ধার করতে পারেনি। এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাছে তাদের।


তিনি আরও বলেন, ‘আমার অতি আদরের মেয়ে ছিল। কত জায়গায় গেলাম, কেউ আমার মাইয়ার খোঁজ দেয় নাই।’ওই মা আহাজারি করে বলেন, ‘আমার বুকের ধনটা কোথায় গেল? আমার মেয়েকে ফেরত চাই, মেয়েকে ছাড়া বাঁচবো না। পুলিশ কাজ করছে না, যদি কাজ করত তাহলে আমার মেয়েকে ফেরত পেতাম।’


পরিবারের অভিযোগ, মেয়েটিকে উত্ত্যক্ত করত একই ইউনিয়নের গোল্লাজয়পুর গ্রামের এক তরুণ। স্কুলে যাওয়া-আসার পথে প্রেম নিবেদন করে উত্ত্যক্ত করায় দেড়মাস আগে মেয়েটি তার বাবাকে বিষয়টি জানিয়েছিল। এরপর মেয়েকে স্কুলে দিয়ে আসতেন ও নিয়ে আসতেন বাবা-মা। মেয়েটিকে উত্ত্যক্ত না করতে তরুণকেও শাসিয়েছিলেন মেয়েটির বাবা। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৮ জুন সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার জন্য মেয়েটি বের হলে রাস্তা থেকে তুলে নিয়ে যায় তরুণ ও তার সহযোগীরা।


এ ঘটনায় ছাত্রীটির বাবা ১৯ জুন থানায় প্রথমে একটি নিখোঁজ জিডি করেন। পরে, মেয়েকে তুলে নেয়ার ঘটনা জানতে পেরে থানায় অভিযোগ দিলে পুলিশ ২৬ জুলাই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।নিখোঁজ কিশোরীর বাবা বলেন, ‘আমরা উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছি। আমার মেয়েকে উত্ত্যক্ত করায় মেয়ে আমার কাছে জানিয়েছিল। ছেলেকে নিষেধ করেছিলাম আমার ছোট্ট মেয়ের পিছু যেন না লাগে। কিন্তু আমার মেয়েকে তুলে নিয়ে গেল। এত দিন হয়ে গেল, আমার মেয়েকে পাচ্ছি না। পুলিশ কিছুই করতে পারছে না, কোনো গুরুত্বই দিচ্ছে না। এটাই আমার কষ্ট। আমার ছোট্ট ছেলে ও তার মায়ের কান্না কোনোভাবেই আর সইতে পারছি না।’


নিখোঁজ মেয়েটির বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। মেয়েটা নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মেয়ের জন্য খুব অসহায় অবস্থায় আছে পরিবারটি। প্রশাসনের উচিত দ্রুত তৎপরতা চালিয়ে তাকে খুঁজে বের করা।’ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘মোবাইল ফোন ব্যবহার না করায় আমরা তাদের অবস্থান শনাক্ত করতে পারছি না। তবে, তাকে উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না। আশা করি, দ্রুত আসামিদের গ্রেফতার করতে পারব।’


এ দিকে, অপহরণের প্রায় দুই মাস হতে চললেও কিশোরী উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলাকে দুষছেন আইনজীবীরা।


ময়মনসিংহের নারী ও শিশু আদালতের আইনজীবী শাহজাহান কবীর সাজু বলেন, ‘মোবাইল ব্যবহার না করায় অবস্থান শনাক্ত করা যাচ্ছে না, এই কথা ওসি দায় এড়ানোর জন্য বলছে। এটা তিনি বলতে পারেন না। তার মানে তিনি কোনো ব্যবস্থাই নেননি এবং অভিযুক্তের কাছে থেকে তিনি অন্যায়ভাবে লাভবান হয়েছেন। এটা নিঃসন্দেহে একটি অসদাচরণ ও দায়িত্ব অবহেলা। এজন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে আইনিভাবে বলা আছে।’


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...