লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত চূড়ান্ত করলো অস্ট্রেলিয়া। আজ সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর বিবিসির।
আলবানিজ বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে প্রতিশ্রুতি পেয়েছি, তার ওপর ভিত্তি করে তাদের জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেয়া হবে। একইসাথে তাদের অধিকার আদায়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবো।এর আগে, গতমাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পরিকল্পনার কথা জানায় ফ্রান্স ও কানাডা। এছাড়াও স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডও।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment