লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা।
লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো-
মুদ্রার নাম বাংলাদেশি টাকা
ইউএস ডলার ১২১ টাকা ৫৮ পয়সা
ইউরো ১৪৪ টাকা ৭২ পয়সা
পাউন্ড ১৬৪ টাকা ৬৪ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত ২৮ টাকা ৮০ পয়সা
সৌদি রিয়াল ৩২ টাকা ৪৭ পয়সা
কুয়েতি দিনার ৩৯৮ টাকা ১১ পয়সা
কানাডিয়ান ডলার ৯০ টাকা ৯৩ পয়সা
ভারতীয় রুপি ১ টাকা ৩৬ পয়সা
*যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পা
রে
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment