Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

হেরে যাওয়ার পর যা বললেন শিবিরের ভিপি প্রার্থী

 





দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল ব্যাপক সাফল্য পেয়েছে। ২৫ আসনের মধ্যে ২০টিতে বিজয়ী হয়েছেন তাদের প্রার্থীরা। তবে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হয়েছেন শিবিরের প্রার্থী আরিফ উল্লাহ।


পরাজয়ের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে শিবিরকর্মীদের জীবন দিতে হয়েছে। এই ক্যাম্পাসে অতিথি পাখি হত্যার বিচার হয়, কিন্তু শিবিরকর্মীকে পিটিয়ে হত্যা করলেও তার বিচার হয় না।


তিনি বলেন, তবুও এই কঠিন বাস্তবতার মাঝেই ইসলামী ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল উপস্থাপন করেছে এবং তাতে ২০ জনের বিজয় নিশ্চিত হয়েছে। এজন্য এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।


তিনি স্মরণ করেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত কর্মীদের। সেই আন্দোলনে অনেকেই চোখ, হাত-পা ও অঙ্গহানি নিয়ে বেঁচে আছেন। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দোয়া করেন—আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করেন।


নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আল্লাহ তাদের দায়িত্ব সহজ করে দিন। তারা যেন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে, মতবিরোধে না জড়িয়ে বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপ দেন।”


ভিপি পদে নিজের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, “আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেননি, হয়তো আমার জন্য তিনি আরও ভালো কিছু রেখেছেন। তবে বিজয়ী আব্দুর রশিদ জিতু ভাইয়ের পাশে আমি সবসময় থাকব। আমার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তাকে সহযোগিতা করব। আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের প্রতিটি ভাইয়ের কাজেও আমি পরামর্শ ও সহায়তা দিয়ে যাব।”


তিনি আরও বলেন, “আমরা এমন একটি ক্যাম্পাস চাই যেখানে সবাই নিজের ধর্ম ও সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারবে। কেউ কাউকে বাধা দেবে না, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা বিশ্বাস করি, নির্বাচিত প্রতিনিধিরা এ পরিবেশ নিশ্চিত করবেন।”


জাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের শক্তিশালী প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, “ভবিষ্যতে প্রতি বছর নিয়মিতভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের ভোটে কিছু ব্যবস্থাপনার ঘাটতি ছিল, তবে আগামীতে আর থাকবে না বলে আমাদের প্রত্যাশা।”


শেষে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, “আপনারা আমাদের ভালো কাজগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। আর যদি কোনো ভুল থাকে, সেটিও জানাবেন। আমরা সমালোচনা থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধন করব।”


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...