Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

 





ধেয়ে আসছে আরেকটি প্রবল শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের প্রায় ৭০ শতাংশ এলাকা। টানা ভারী বর্ষণে উপকূলবর্তী এলাকায় বন্যার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের প্রবল আশঙ্কাও তৈরি হয়েছে এর ফলে। 


শনিবার (১৩ সেপ্টেম্বর) এমনই দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।


তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী এ বৃষ্টিবলয়। চলতি বছরের ১২তম শক্তিশালী বৃষ্টিবলয় এটি। বৃষ্টিবলয়টি একসঙ্গে পুরো দেশে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। ১৪ সেপ্টেম্বর প্রবেশ করলেও এর সর্বোচ্চ সক্রিয়তা থাকবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণত, দুপুরের পর থেকে পরদিন সকালের মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।


যেসব অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে


বৃষ্টিবলয়টি মূলত দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে সর্বাধিক সক্রিয় থাকবে। একইসঙ্গে দেশের সব উপকূলীয় এলাকাতেও এর প্রভাব বেশি দেখা যাবে। এসব অঞ্চলে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে (উপকূলীয় এলাকা ব্যতীত) বৃষ্টিপাত মাঝারি মানের হবে।


সম্ভাব্য প্রভাব ও সতর্কতা


ক) নদ-নদীর পানি বৃদ্ধি: ভারী বৃষ্টির কারণে দেশের নদীগুলোর পানি কিছুটা বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের নিচু এলাকায় ভারী বৃষ্টি এবং জোয়ারের কারণে বন্যার ঝুঁকি রয়েছে।


খ) পাহাড় ধসের আশঙ্কা: চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা যেমন– বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের প্রবল আশঙ্কা রয়েছে। এই সময়ে এসব এলাকায় ভ্রমণ বা অবস্থান করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।


গ) বজ্রপাত ও ঝড়: এই বৃষ্টিবলয়ের শুরুতে তীব্র বজ্রপাত হতে পারে, তবে পরে তা কমে আসবে। আপাতত বড় ধরনের কোনো ঝড়ের সম্ভাবনা নেই। তবে, উত্তর অঞ্চল ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া থাকতে পারে।


ঘ) অস্বস্তিকর আবহাওয়া: বৃষ্টি চলাকালীন সময়ে দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া আরামদায়ক থাকবে। তবে, বৃষ্টির বিরতির সময় কিছু কিছু অঞ্চলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।


বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাতের (গড়) হিসাব


বৃষ্টিবলয় কার্যকর থাকাকালীন ৬ দিনে বাংলাদেশের বিভিন্ন বিভাগে সম্ভাব্য গড় বৃষ্টিপাতের পরিমাণ নিচে দেওয়া হলো–


রংপুর: ১৮০-২৫০ মিমি (গড় ৪ দিন)

ময়মনসিংহ: ১৪০-২৬০ মিমি (গড় ৪ দিন)

সিলেট: ১৬০-২৬০ মিমি (গড় ৪ দিন)

চট্টগ্রাম: ৯০-২৫০ মিমি (গড় ৩ দিন)

ঢাকা: ১২০-১৮০ মিমি (গড় ৪ দিন)

খুলনা: ১২০-১৫০ মিমি (গড় ৪ দিন)

বরিশাল: ১৩০-২০০ মিমি (গড় ৩ দিন)

রাজশাহী: ১১০-১৫০ মিমি (গড় ৩ দিন)


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...