Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

যে কারণে বিষ খাওয়ার হুমকি দিলেন নরেন্দ্র মোদি

 





ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জনগণই তার প্রভু এবং ‌রিমোট কন্ট্রোল। আর তাদের সামনেই নিজের কষ্টের কথা প্রকাশ করেন তিনি। নিজের ও তার প্রয়াত মা হীরাবেন মোদিকে নিশানা করে কটূক্তি নিয়ে চলমান বিতর্কের মাঝে ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‌‌‘‘আমি ভগবান শিবের ভক্ত এবং কটূক্তির বিষ গিলে ফেলবো।’’


দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় তিন রাজ্য মণিপুর, আসাম এবং বিহারে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে আসামে রয়েছেন নরেন্দ্র মোদি। রোববার আসামের দারাং এলায় এক সমাবেশে অংশ নিয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি।


সমাবেশে মোদি বলেন, ‘‘আমি জানি, কংগ্রেসের পুরো ইকোসিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে, মোদি আবারও কাঁদছে। জনগণই আমার ভগবান। যদি আমি তাদের সামনে আমার কষ্টের কথা না বলি, তবে কোথায় বলব? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার অন্য কোনও রিমোট কন্ট্রোল নেই।’’বিহারের আসন্ন নির্বাচনী প্রচারণার সময় আরজেডি-কংগ্রেসের এক যৌথ মঞ্চ থেকে নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করা হয়েছিল। এ নিয়ে কংগ্রেসকে বারবার আক্রমণ করছেন মোদি। কংগ্রেস দাবি করেছে, ওই সময় তাদের কোনও নেতা মঞ্চে উপস্থিত ছিলেন না। এরপর নরেন্দ্র মোদির মাকে নিয়ে এআই দিয়ে কংগ্রেসের তৈরি করা ভিডিও ঘিরেও দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।


দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর ‘রিমোট কন্ট্রোল’ প্রসঙ্গটি বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ন্ত্রণের অভিযোগে সাবেক ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় তিনি এই ‘রিমোট কন্ট্রোল’ শব্দটি ব্যবহার করেছিলেন।ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জনগণই তার প্রভু এবং ‌রিমোট কন্ট্রোল। আর তাদের সামনেই নিজের কষ্টের কথা প্রকাশ করেন তিনি। নিজের ও তার প্রয়াত মা হীরাবেন মোদিকে নিশানা করে কটূক্তি নিয়ে চলমান বিতর্কের মাঝে ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‌‌‘‘আমি ভগবান শিবের ভক্ত এবং কটূক্তির বিষ গিলে ফেলবো।’’


দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় তিন রাজ্য মণিপুর, আসাম এবং বিহারে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে আসামে রয়েছেন নরেন্দ্র মোদি। রোববার আসামের দারাং এলায় এক সমাবেশে অংশ নিয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি।


সমাবেশে মোদি বলেন, ‘‘আমি জানি, কংগ্রেসের পুরো ইকোসিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে, মোদি আবারও কাঁদছে। জনগণই আমার ভগবান। যদি আমি তাদের সামনে আমার কষ্টের কথা না বলি, তবে কোথায় বলব? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার অন্য কোনও রিমোট কন্ট্রোল নেই।’’বিহারের আসন্ন নির্বাচনী প্রচারণার সময় আরজেডি-কংগ্রেসের এক যৌথ মঞ্চ থেকে নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করা হয়েছিল। এ নিয়ে কংগ্রেসকে বারবার আক্রমণ করছেন মোদি। কংগ্রেস দাবি করেছে, ওই সময় তাদের কোনও নেতা মঞ্চে উপস্থিত ছিলেন না। এরপর নরেন্দ্র মোদির মাকে নিয়ে এআই দিয়ে কংগ্রেসের তৈরি করা ভিডিও ঘিরেও দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।


দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর ‘রিমোট কন্ট্রোল’ প্রসঙ্গটি বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ন্ত্রণের অভিযোগে সাবেক ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় তিনি এই ‘রিমোট কন্ট্রোল’ শব্দটি ব্যবহার করেছিলেন।মোদি অভিযোগ করে বলেছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও গান্ধী পরিবার রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করছে। যদিও কংগ্রেস বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে কংগ্রেস সভাপতি খাড়গের একটি মন্তব্য দেখিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার আসামের কিংবদন্তি গায়ক ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ওই মন্তব্য করা হয়েছিল।


ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘যেদিন ভারত সরকার দেশের এই মহান সন্তান এবং আসামের গর্ব ভূপেন হাজারিকাকে ভারতরত্নে ভূষিত করল, কংগ্রেস সভাপতি বলেছিলেন, মোদি গায়ক এবং নৃত্যশিল্পীদের পুরস্কার দিচ্ছেন।


২০১৯ সালে এই মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন খাড়গে। পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ড. হাজারিকা আমাদের দেশের অন্যতম প্রতিভাবান শিল্পী ছিলেন। সঙ্গীত, কবিতা, সাহিত্য এবং সিনেমা—সবক্ষেত্রেই তার অসাধারণ প্রতিভা ছিল। তার অবদান আসামের সংস্কৃতি ও শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে।দেশটির সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে মোদি বলেন, ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর দেশের প্রথম প্রধানমন্ত্রী বলেছিলেন, উত্তর-পূর্বের মানুষের ক্ষত এখনও সারেনি। মোদির দাবি, বর্তমান কংগ্রেস প্রজন্ম সেই ক্ষতের ওপর লবণ ছিটিয়ে দিচ্ছে।


তিনি বলেন, দশকের পর দশক ধরে আসাম শাসন করেছে কংগ্রেস। ক্ষমতায় থাকার পরও কংগ্রেস বিগত ৬০-৬৫ বছরে ব্রহ্মপুত্র নদের ওপর মাত্র তিনটি সেতু তৈরি করেছে। অথচ, আপনারা যখন আমাদের সুযোগ দিলেন, আমরা মাত্র এক দশকে ছয়টি নতুন সেতু তৈরি করেছি। স্বাভাবিকভাবেই আপনারা আমাদের প্রচেষ্টার স্বীকৃতি দেবেন এবং আশীর্বাদ করবেন।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...